ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • ছাদ থেকে পড়ে বিশ্ববিদ্যালয় ছাত্রীর মৃত্যু, মালিকের দাবি ‘আত্মহত্যা’

    ছাদ থেকে পড়ে বিশ্ববিদ্যালয় ছাত্রীর মৃত্যু, মালিকের দাবি ‘আত্মহত্যা’
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর উত্তরায় একটি পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে এক বিশ্ববিদ্যালয় ছাত্রীর মৃত্যু হয়েছে। তার নাম মোছা. মাকসুদা আক্তার (২০)।

    ভবনটির মালিকের দাবি, ওই ছাত্রী ছাদ থেকে লাফিয়ে পড়ে ‘আত্মহত্যা’ করেছেন। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ঘটনাটি ঘটে তুরাগ খালিয়ারটেক এলাকায়।  গুরুতর আহত অবস্থায় ওই ছাত্রীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দুপুর ১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    জানা গেছে, রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মাকসুদা। তার গ্রামের বাড়ি কুমিল্লায়।  ভবনের মালিক কাউছার গণমাধ্যমকে বলেন, প্রায় তিন মাস আগে ইব্রাহিম নামের এক যুবক মাকসুদাকে তার বাসায় ভাড়া ঠিক করে দেয়। মাকসুদাসহ তিনজন ছাত্রী একটি রুমে থাকতেন। মাকসুদা কিছুদিন থাকার পর ইব্রাহিম বাসায় আসতেন। এ জন্য আমরা মাকসুদাকে এক মাস আগে বাসা ছাড়তে বলি। কিন্তু হঠাৎ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে মাকসুদা বাসার ছাদে গিয়ে লাফিয়ে নিচে পড়ে। তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।  

    ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, এ ঘটনায় মাকসুদাকে বাসা ভাড়া ঠিক করে দেওয়া যুবক ইব্রাহিমকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ