ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • রোগীকে রাস্তায় রেখে গেলেন হাসপাতালের আয়া

    রোগীকে রাস্তায় রেখে গেলেন হাসপাতালের আয়া
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা না দিয়ে রোগীকে রাস্তায় রেখে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। ওই রোগীর নাম মোশারফ হোসেন। তার বাড়ি ঝিনাইদহের শৈলকুপা উপজেলায়। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সকালে এ ঘটনা ঘটে। ফরিদপুর কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) সুজন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মোশারফ হোসেন দিনমজুরের কাজে ফরিদপুরে এসেছিলেন।

     ২৫ দিন আগে মধুখালীতে সড়ক দুর্ঘটনায় তিনি মারাত্মকভাবে আহত হন। তাকে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।  ‘ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় আজ সকালে হাসপাতালের এক আয়া ট্রলিতে করে নিয়ে এসে হাসপাতালের প্রধান ফটকের সামনে ফরিদপুর-বরিশাল রোডে ওই রোগীকে ফেলে দিয়ে যান।’ এ ঘটনায় এলাকাবাসী ৯৯৯-এ কল করলে পুলিশ এসে তাকে উদ্ধার করে।

    পরে হাসপাতাল কর্তৃপক্ষ তড়িঘড়ি করে তাকে হাসপাতালে নিয়ে যায়। রোগী মোশারফ হোসেন বলেন, ‘আমি অনেক অনুনয়-বিনয় করলেও হাসপাতালের ডাক্তার আমাকে কোনো চিকিৎসাসেবা দেননি। আমাকে একটি ট্যাবলেটও দেননি। অসুস্থ অবস্থায় রোদের মধ্যে রাস্তায় ফেলে গেছেন।’ এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল বলেন, ‘আমি অন্য একটি বিষয়ে খুবই ব্যস্ত ছিলাম। ঘটনা সঠিক। থানা থেকে পুলিশ পাঠিয়ে খোঁজ-খবর নিয়েছি। পরবর্তী সময়ে খোঁজ নিয়ে ঘটনার বিস্তারিত তথ্য নিশ্চিত করতে পারবো।’

     এ বিষয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সাইফুর রহমান বলেন, ‘আমি আজ বাহিরে ছিলাম। এ কারণে বিষয়টি জানা নেই। দ্রুত এ বিষয়ে খোঁজ নিয়ে দেখবো।’ ফরিদপুরের সিভিল সার্জন ডা. সিদ্দিকুর রহমান বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। আপনাদের মাধ্যমে জানতে পারলাম। তবে এটা হাসপাতাল পরিচালকের বিষয়। তবে বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে।’

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ