ঢাকা শনিবার, ০৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১১  বুখাইনগরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ হুইলচেয়ারে পরীমণি, হঠাৎ কী হলো নায়িকার? আর্জেন্টিনা নাকি কেপ ভার্দে জিতবে কারা, জানাল সুপারকম্পিউটার সাঈদীর মামলার সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণ করেন এএসপি ফজলুর পিরোজপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ আটক ৩ গলাচিপা প্রেসক্লাবের সাজ্জাদ আহ্বায়ক, মাহবুব সদস্য সচিব বরিশালে চার মৃত ব্যক্তিসহ আওয়ামী লীগের ২৪৮ নেতাকর্মীর নামে মামলা গণভোটের গণরায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে: মুয়াযযম হোসাইন হেলাল অবাধ তথ্য প্রবাহ গণতন্ত্রের ভিত শক্ত করে: এমপি সরোয়ার
  • গোয়ালঘরে মেছোবাঘের ৩ শাবক

    গোয়ালঘরে মেছোবাঘের ৩ শাবক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর বাউফলে মেছোবাঘের তিনটি শাবক উদ্ধার করা হয়েছে। শুক্রবার ভোরে উপজেলার দাসপাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইসমাইল প্যাদার গোয়ালঘর থেকে শাবকগুলো উদ্ধার করা হয়।

    স্থানীয় সূত্র জানায়, ভোরে গোয়ালঘরে শাবকগুলো দেখতে পান ওই বাড়ির রুবেল প্যাদা। পরে তিনি শাবকগুলো তার ঘরে নিয়ে যান। খবর পেয়ে এলাকাবাসী শাবকগুলো একনজর দেখতে ভিড় করেন।

    বেলা ১১টার দিকে শাবকগুলো নিয়ে রুবেল উপজেলা বনকর্মকর্তার কাছে যান। কিন্তু বন কর্মকর্তা শাবকগুলোকে আগের জায়গায় রাখতে বলেন। পরে তিনি শাবকগুলো বাড়ি নিয়ে আসেন।

    রুবেল প্যাদা সাংবাদিকদের বলেন, আমি বাচ্চাগুলো নিয়ে বন কর্মকর্তার কাছে গিয়েছিলাম। তিনি বাচ্চাগুলো আগের স্থানে ছেড়ে দিতে বলেছেন। বাচ্চাগুলো আপাতত আমার জিম্মায় আছে। তবে বাচ্চাগুলো মারা গেলে আমি দায়ী নই।

    এ ব্যাপারে উপজেলা বন কর্মকর্তা আবুল কালাম বলেন, বাচ্চাগুলো যেখান থেকে উদ্ধার করা হয়েছে, সেখানে ছেড়ে দিতে বলেছি। রাতের বেলা বাচ্চাগুলো যদি মায়ের সঙ্গে চলে যায় যাবে, না গেলে আগামীকাল শনিবার উদ্ধার করে জেলা বনবিভাগের কাছে হস্তান্তর করব।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ