ঢাকা বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • ব্রাজিলের কোচের দায়িত্বে বেশি সময় নেই তিতে!

    ব্রাজিলের কোচের দায়িত্বে বেশি সময় নেই তিতে!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ব্রাজিল দলের কোচের দায়িত্বে আর খুব বেশি সময় থাকছেন না তিনি- নিজেই এমন ইঙ্গিত দিলেন তিতে। 

    ২০১৬ সালে কোপায় ব্রাজিল ব্যর্থ হওয়ার পর দায়িত্ব উঠে তার কাঁধে। তিতের অধীনে ব্রাজিল ২০১৮ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলে। পরের বছর তিতের কোচিংয়ে কোপা আমেরিকা জেতে তারা। তবে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়া হয়নি।

    সাম্প্রতিক সময়ে কিছুটা সমালোচিত তিতে কি আগামী বিশ্বকাপের পরও দায়িত্বে থাকবেন? এমন প্রশ্ন অনেকেরই। ব্রাজিল কোচ ইঙ্গিত দিয়েছেন তেমন কিছুর। ব্রাজিলের টেলিভেশন চ্যানেল স্পোর স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে তিতে বলেছেন, ‘আমি ২০২২ বিশ্বকাপের শেষ পর্যন্তই দায়িত্বে থাকছি।’

    তার পর আর চুক্তির মেয়াদ তিনি বাড়াতে চান না বলেই জানিয়েছেন। এবারের বিশ্বকাপের অন্যতম ফেভারিট দল হিসেবে ধরা হচ্ছে ব্রাজিলকে। সমর্থকরা আশায় বুক বাধছেন, ষষ্ঠ বিশ্বকাপ জিতবেন তারা। ২০২২ কাতার বিশ্বকাপের বাছাই পর্বেও দুর্দান্ত ফর্মে আছেন সেলেকাওরা।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ