ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • মেঘনার মোহনায় নতুন চরে সবুজ বেস্টনী সৃজনের লক্ষ্যে ম্যানগ্রোভ চারা রোপন

     মেঘনার মোহনায় নতুন চরে সবুজ বেস্টনী সৃজনের লক্ষ্যে ম্যানগ্রোভ চারা রোপন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর হাতিয়ার মেঘনা নদীর মোহনায় নতুন জেগে উঠা চরে কেওড়া গাছের চারা রোপন করে নোয়াখালী বন বিভাগ।

    শনিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে হাতিয়ার নলচিরা থেকে উত্তর পূর্বদিকে মেঘনা নদীর মোহনায় নতুন জেগে উঠা  পলি মাটির বিশাল চরে কেওড়া গাছের চারা রোপন করেন উপ-প্রধান বন সংরক্ষক এবং টেকসই বন ও জীবিকা (সুফল) প্রকল্প পরিচালক গোবিন্দ রায় ।

    নতুন এ চরে ২০২১-২২ অর্থ বছরে প্রায় ২২ লক্ষ ২০ হাজার কেওরা গাছের চারা রোপন করা হবে বলে জানিয়েছে বিভাগীয় বন কর্মকর্তা মো.ফরিদ মিঞা।

    এ সময় আরো উপস্থিত ছিলেন নোয়াখালী জেলার সহকারী বন সংরক্ষক কাজী তারিকুর রহমান, লক্ষীপুর জেলার সহকারী বন সংরক্ষক ফিরোজ আলম চৌধুরী, হাতিয়ার নলচিরা রেঞ্জ অফিসার রইচ উদ্দিন, হাবিবিয়া রেঞ্জ অফিসার নাহিদ হাসান।

    সুফল পরিচালক গোবিন্দ রায বলেন, এ ম্যানগ্রোভ বাগানটি ভবিষ্যতে উপকূলীয় সবুজ বেস্টনী হিসেবে কাজ করে প্রলয়ংকরী ঘূর্ণীঝড় ও জলোচ্ছাস হতে উপকূলীয় অঞ্চলের মানুষের জান-মাল রক্ষা করবে। এবং বাংলাদেশের ভূমি বৃদ্ধির পাশাপাশি উপকূলীয় অঞ্চলের জীব বৈচিত্র সমৃদ্ধ করবে। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন