ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • লালমনিরহাটে ২০০ বোতল ফেন্সিডিলসহ আটক ২

    লালমনিরহাটে ২০০ বোতল ফেন্সিডিলসহ আটক ২
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) কালিগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ২০০ বোতল ফেন্সিডিল সহ একটি মাইক্রোবাস জব্দ করেছে। মাদক পরিবহনে মাইক্রোবাস চালক সহ দুজনকে এসময় আটক করা হয়।

    শুক্রবার রাতে লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) গোপন সংবাদের ভিত্তিতে  কালিগঞ্জ উপজেলার দলগ্রাম ইউনিয়ন ময়নার চড়া বাজার সংলগ্ন পাকা সড়কে সন্দেহ ভাজন মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ২০০বোতল ফেন্সিডিল সহ ২জনকে আটক করে।

    আটককৃতরা হলেন দীপক চন্দ্র সেন ও রবিউল ইসলাম। মাদক পরিবহনের কাজে ব্যবহৃত হওয়ায় মাইক্রোবাসটি জব্দ করেছে ডিবি পুলিশ।

    লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)ভারপ্রাপ্ত কর্মকর্তা আমীরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান,জেলা গোয়েন্দা শাখার আভিযানিক একটি দল গত রাতে বিপুল পরিমান মাদক সহ দুজন কে আটক করে।আসামীদের পরিচয় নিশ্চিত করে মাদক দ্রব্য আইনে কালিগঞ্জ থানায় মামলা দেবার প্রস্তুতি চলছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন