ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা নানা আয়োজনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত কলাপাড়ায় মাছের ঘের থেকে বৃদ্ধের লাশ উদ্ধার উজিরপুরে দুর্নীতির অভিযোগে ভূমি অফিসের দুই কর্মচারী প্রত্যাহার, গাড়িচালককে অব্যাহতি বরিশালে কিশোরী ধর্ষণ মামলার প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এসআরবি ঝালকাঠিতে ফুটপাতে অবৈধ দখল, অটোরিকশা স্ট্যান্ড ও যত্রতত্র পার্কিং অপসারণের দাবিতে মানববন্ধন সাগরে গভীর নিম্নচাপ, সোমবার তৈরি হতে পারে ঘূর্ণিঝড় উদ্বোধনী ম্যাচের মতো ডি থ্রি টি-টোয়েন্টির ফাইনালও বরিশালে
  • ডলফিন রক্ষায় বিশেষ ভূমিকার জন্য সম্মাননা পদক পেলেন তুষার

    ডলফিন রক্ষায় বিশেষ ভূমিকার জন্য সম্মাননা পদক পেলেন তুষার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর পর্যটন কেন্দ্র কুয়াকাটায় পর্যটন বিকাশে ও ডলফিন রক্ষা কার্যক্রমে বিশেষ ভূমিকা রাখায় ‘প্রাণের সঙ্গে প্রাণ সম্মাননা পদক ২০২২’ পেলেন কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) ইনিশিয়েটিভ ফর স্যোশ্যাল চেঞ্জ (আইএসসি) ও সুরঞ্জনা ইকো টুরিজ্যম সেন্টার অ্যান্ড রিসোর্টের (বরগুনা) সঙ্গে যৌথ উদ্যোগে ওয়াইল্ড ওয়াচ বাংলাদেশ এ সম্মাননা প্রদান করে।

    আইএসসির নির্বাহী পরিচালক অনিক আসাদ ও ওয়াইল্ড ওয়াচ বাংলাদেশের সদস্যসচিব হোসেন সোহেলের উপস্থিতিতে এ সম্মাননা পদক তুলে দেওয়া হয়। তুষার ছাড়াও ‘প্রাণের সঙ্গে প্রাণ সম্মাননা পদক ২০২২’ পেয়েছেন চট্টগ্রামের রিতু পারভীন ও বরগুনার মো. আরিফ হোসেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘পর্যটনের বিকাশ ও সামুদ্রিক পরিবেশ সুরক্ষায় এদের ভূমিকা ছিল অতুলনীয়। নাগরিক জীবনে আমরা প্রকৃতিকে ভুলে গেছি। দিন দিন উজার হচ্ছে বনভূমি। এ ধরনের আনুষ্ঠানের মাধ্যমে প্রকৃতি ও পরিবেশের প্রতি ভালোবাসা বাড়বে বলে আমরা মনে করি।’

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ