ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত
  • গুরুত্বপূর্ণ কাখোভকা শহরও রাশিয়ার দখলে!

    গুরুত্বপূর্ণ কাখোভকা শহরও রাশিয়ার দখলে!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আয়তনে ছোটো হলেও নোভাক কাখোভকা শহরের কৌশলগত গুরুত্ব অনেক। ইউক্রেনের গণমাধ্যম জানিয়েছে, রোববার রাশিয়া ছোটো এই শহরটির দখল নিয়েছে।

    কাখোভকা দিনিপার নদীর পাড়ে অবস্থিত। এই নদী দিয়েই সরাসরি ক্রিমিয়া উপদ্বীপে নৌপথে পণ্য সরবরাহ করা হয। শহরটির মেয়র ভলোদিমির কোভালেঙ্কো জানিয়েছেন, রুশ সেনারা কাখোভকা শহরের প্রধান প্রশাসনিক ভবন দখল করে ইউক্রেনের সব পতাকা সরিয়ে ফেলেছে।

    এছাড়াও ইউক্রেনের  দক্ষিণ ও দক্ষিণপূর্ব অঞ্চলের দুটি বড় শহরের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে রাশিয়া। 
    রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোনাশেনকভ এক বিবৃতিতে জানিয়েছেন, ‘গেল ২৪ ঘণ্টায় খেরসন ও বেরদিয়ানস্ক শহর দুটি পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়েছে রুশ সামরিক বাহিনী।’

    এর কিছুক্ষণ আগেই, রাশিয়ার সেনাবাহিনী ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে প্রবেশ করেছে বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। খারকিভ প্রশাসনের প্রধান জানিয়েছেন, শহরে নিরাপত্তা বেষ্টনি ভেঙে ঢুকে পড়েছে রুশ সেনারা।
    অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে কিছু রুশ সেনা ও গাড়ি খারখিভের রাস্তায় টহল দিচ্ছে। এ অবস্থায় স্থানীয় বাসিন্দাদের ঘরে থাকার আহ্বান জানিয়েছে খারকিভ কর্তৃপক্ষ। খারকিভের প্রশাসন প্রধান ওলেগ সিনেগুবভ বলেন, ‘আপনারা নিরাপদ আশ্রয়ে থাকুন। ইউক্রেন সেনাবাহিনী শত্রুদের নির্মূল করবে। কোনো সাধারণ মানুষ রাস্তায় বের হবেন না।’


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ