ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • ঝিনাইদহে ঝড় ও শীলা বৃষ্টিতে ফসলের ক্ষতি

    ঝিনাইদহে ঝড় ও শীলা বৃষ্টিতে ফসলের ক্ষতি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝিনাইদহে বিকাল থেকে হঠাৎ ঘণ্টা ব্যাপী ঝড় শীলা বৃষ্টিপাতে ফসলের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। সব চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গম কলাবাগান ও আমের মুকুলের । সদর উপজেলার শহরের পাশ্ববর্তী  কয়েকটি গ্রাম ঘুরে দেখাগেছে  মাটিতে নুয়ে পড়েছে গম, ভেঙে গেছে বাগানের কলাগাছ আমের মুকুল ।

    অনেক খেতের ভুট্টাগাছও ভেঙে পড়েছে। কোনো কোনো স্থানে পানের বরজের চালা ক্ষতিগ্রস্ত হয়েছে।বৃষ্টিতে  ফুলকপি, শিমসহ অন্যান্য ফসলেরও ক্ষতির শঙ্কা করছেন কৃষকেরা। তবে কী পরিমাণ ফসলের ক্ষতি হয়েছে তা জানাতে পারেনি কৃষি বিভাগ।সদর উপজেলার বংকিরা গ্রামের কৃষক আজমুল বিশ্বাস, বাবুল বিশ্বাস  জানান, দুই বিঘা জমিতে ভুট্টা ছিল। বিকালের ঝড়ে খেতের এক-তৃতীয়াংশ গাছ মাটিতে পড়ে গেছে।

    সদর উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল করিম বলেন, ‘বৃষ্টি বা ঝড় ক্ষণস্থায়ী হওয়ায় ফসলের তেমন কোনো ক্ষতি হবে না। কৃষক যদি সঠিকভাবে পরিচর্যা করতে পারেন, তাহলে এখান থেকেও ভালো ফলন পাবেন।’

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন