ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

    ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঠাকুরগাঁওয়ে শিশুদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ স্কুল ব্যাগ ও জ্যামিতি বক্স বিতরণ করা হয়। রোববার নারগুন ইউনিয়ন পরিষদ চত্তরে এ উপকরণ বিতরণ করা হয়।

    অনুষ্টানে ওয়ার্ল্ড ভিশন ঠাকুরগাঁও এপির আয়োজনে সংস্থার এপি ম্যানেজার লিওবার্ট চিসিমের সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি পুলিশ সুপার মো: জাহাঙ্গীর হোসেন।

    অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নারগুন ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মো: সেরেকুল ইসলাম, ওসি তদন্ত মো: আতিকুল ইসলাম, সাব ইন্সপেক্টর পারভীন ও এপির প্রোগ্রাম অফিসার বেতেল সরকার প্রমূখ।

    এ সময় বক্তারা বলেন এ ধরণের কাযর্ক্রম আরো জোরদার করলে স্কুলগামী শিশুরা পড়াশুনায় আগ্রহী হবে এবং শিশুদের স্কুলে ঝরেপড়া রোধে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে। এছাড়া বাল্য বিবাহ বন্ধে কার্যকরী পদক্ষেপ গ্রহণ, শিশু সুরক্ষা, সামাজিক নিরপত্তা
    জোরদারকরণ, মাদকমুক্ত দেশ ও শিশু সহিংসতা প্রতিরোধ সহ বিভিন্ন সচেতনতামূলক পরামর্শ দেন। নতুন স্কুল ব্যাগ ও জ্যামিতি বক্স হাতে পে‌য়ে শিশু শিক্ষার্থীরা বেশ খুশি ।

     

    আব্দুস সালাম রুবেল/ঠাকুরগাঁও


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন