ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • বানিয়াচংয়ে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

    বানিয়াচংয়ে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    এডভোকেট আব্দুল মজিদ খান এমপি বলেছেন, জনপ্রতিনিধিদের ঐকান্তিক চেষ্টা, স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও জনগণের সহযোগিতায় দেশ এগিয়ে যাবে। এই দেশ কে বিশ্বের নিকট এগিয়ে নিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। আমরা জনপ্রতিনিধিরাও প্রধানমন্ত্রীর নির্দেশে কাজ করছি।

    রবিবার সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে মাসিক আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।

    তিনি আরো বলেন,দিনরাত পরিশ্রম করছেন জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় প্রশাসনের লোকজন।দেশকে এগিয়ে নিতে দেশের সকল নাগরিকদের ও সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।

    উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী। এছাড়া বক্তব্য রাখেন অফিসার ইনচার্জ মোঃ এমরান হোসেন, ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, পল্লী বিদ্যুৎ ডিজিএম মামুন মোল্লা,মহিলা বিষয়ক কর্মকর্তা কুহেলি সরকার, প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া,  ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান খান, খায়দারুজ্জামান খান,আরফান উদ্দিন, রেখাছ মিয়া,মঞ্জু কুমার দাস, এরশাদ আলী, ফরিদ আহমেদ, মাসুদ কুরাইশী,হাফেজ শামরুল ইসলাম, জয়কুমার দাস,আহাদ আলী, সাদিকুর রহমান লিটন, শেখ শামসুল হক,মিজানুর রহমান প্রমুখ।

    সভার সিদ্ধান্ত অনুযায়ী সড়কের শৃঙ্খলা ফেরাতে টমটমের কেন্দ্রীয় তালিকা প্রণয়ন, চালকদের বয়স নির্ধারণ ও টোকেন চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া চুরি-ডাকাতি ও মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি অবলম্বন করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন কে নির্দেশ প্রধান করেছেন এমপি আব্দুল মজিদ খান।

     

    শাহ সুমন/বানিয়াচং


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন