ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত
  • বিশ্বের সবচেয়ে বড় প্লেন ধ্বংস করেছে রুশ সেনারা

    বিশ্বের সবচেয়ে বড় প্লেন ধ্বংস করেছে রুশ সেনারা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাশিয়ার হামলায় বিশ্বের বৃহত্তম প্লেন অ্যান্টোনভ আন- ২২৫ মারিয়া ধ্বংস হয়েছে বলে জানিয়েছে ইউক্রেন।  কিয়েভের কাছে হোস্তমেলে আন্তোনভ বিমানঘাঁটির কাছে এ প্লেনটি ধ্বংস হয়েছে।

    রোববার (২৭ ফেব্রুয়ার) ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবার এক টুইটের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি।

    টুইটারে দিমিত্রি কুলেবা বলেন, এটা ছিল বিশ্বের সবচেয়ে বড় উড়োজাহাজ এএন-২২৫ “ম্রিয়া” (ইউক্রেনীয় ভাষায় এর অর্থ স্বপ্ন)। রাশিয়া হয়তো আমাদের স্বপ্ন ধ্বংস করেছে। তবে একটি শক্তিশালী, স্বাধীন ও গণতান্ত্রিক ইউরোপীয় রাষ্ট্র নিয়ে আমাদের স্বপ্নকে তারা কখনো ধ্বংস করতে পারবে না।

    প্লেনটি সোভিয়েত ইউনিয়নের শেষ বছরে ডিজাইন ও তৈরি করা হয়েছিল। এটি মহাকাশগামী যান পরিবহনের জন্য নির্মিত হয়েছিল। তবে সাম্প্রতিক বছরগুলোতে খুব কমই আকাশে নিয়ে যাওয়া হয়েছে।

    ২৪ ফেব্রুয়ারি দেশটিতে হামলা শুরু করে রাশিয়া। এর একদিন পরই কিয়েভে প্রবেশ করে রুশ বাহিনী।

    এদিকে ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর দেশটির চারটি শহর দখল করেছে রাশিয়া। এর মধ্যে রোববার তিনটি শহর দখল করেন রুশ সৈন্যরা।

    এছাড়া ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে ঢুকে পড়ার পর দেশটির সেনাবাহিনীর সঙ্গে রুশ সেনাদের তুমুল লড়াইয়ের খবর পাওয়া যাচ্ছে। রাজধানী কিয়েভেও লড়াই চলছে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ