ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা নানা আয়োজনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত কলাপাড়ায় মাছের ঘের থেকে বৃদ্ধের লাশ উদ্ধার উজিরপুরে দুর্নীতির অভিযোগে ভূমি অফিসের দুই কর্মচারী প্রত্যাহার, গাড়িচালককে অব্যাহতি বরিশালে কিশোরী ধর্ষণ মামলার প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এসআরবি ঝালকাঠিতে ফুটপাতে অবৈধ দখল, অটোরিকশা স্ট্যান্ড ও যত্রতত্র পার্কিং অপসারণের দাবিতে মানববন্ধন সাগরে গভীর নিম্নচাপ, সোমবার তৈরি হতে পারে ঘূর্ণিঝড় উদ্বোধনী ম্যাচের মতো ডি থ্রি টি-টোয়েন্টির ফাইনালও বরিশালে
  • বাউফলে সেতুর বেহাল দশা!

    বাউফলে সেতুর বেহাল দশা!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর বাউফল উপজেলার ২নং কালিশুরী ইউনিয়নাধীন ৭ ও ৮ নং ওয়ার্ডের অন্তর্গত রাজাপুর মাতব্বর বাজার সংলগ্ন যাতায়াতের সেতুটি বেহাল দশা। ঝুঁকিপূর্ণ এ ব্রিজ দিয়ে পারাপারের সময় একাধিক দুর্ঘটনায় আহত হয়েছেন অসংখ্য যাত্রী।

    ভূক্তভোগী এলাকাবাসী সূত্রে জানা গেছে, প্রায় ২০বছর পূর্বে নির্মিত সেতুটি দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় জনসাধারণের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। স্থানীয়রা জানান, দীর্ঘদিনেও ঝুঁকিপূর্ণ সেতু টি সংস্কার না করায় সেতুটি দিয়ে পারাপার হতে গিয়ে অনেকেই দুর্ঘটনার শিকার হয়েছেন।

    স্থানীয় সূত্রমতে, সেতুর একপাশে কালিশুরী, ছিটকা   থেকে মাতব্বর বাজার ও  রাজাপুর,  ইন্দ্রুকুল, পাংগাসিয়া, জাকেরাবাদ, বীরপাশা, কনকদিয়া বাজার, কালিশুরী ডিগ্রী কলেজ, 

    ছিটকা মহাসিন মাধ্যমিক বিদ্যালয়,ছিটকা প্রাথমিক বিদ্যালয়,রাজাপুর,মাধ্যমিক বিদ্যালয়,মাইসাবাড়ি খাল। এছাড়াও কালিশুরী ও কনকদিয়া দুই ইউনিয়নের সেতু বন্ধনের একমাত্র সেতুটি দিয়ে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে কয়েক হাজার মানুষ যাতায়াত করেন। বর্তমানে কোনমতে জোড়াতালি দিয়ে ঝুঁকি নিয়ে এ সেতুটি দিয়ে তাদের চলাচল করতে হচ্ছে ভূক্তভোগিরা ক্ষোভ প্রকাশ করে বলেন, দুই ইউনিয়নের সীমান্তবর্তী হওয়ায় স্থানীয় কোন জনপ্রতিনিধিরাই অধিক ঝুঁকিপূর্ণ সেতুটি সংস্কারের জন্য উদ্যোগ গ্রহণ করেননি। তাই দুই ইউনিয়নের সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা জরুরি ভিত্তিতে ঝুঁকিপূর্ণ সেতুটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ