ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • নরসিংদীর মেঘনায় অবৈধ মাছের ঘের উচ্ছেদ করলো নৌ পুলিশ

    নরসিংদীর মেঘনায় অবৈধ মাছের ঘের উচ্ছেদ করলো নৌ পুলিশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নরসিংদীতে নদীর গতিপথ স্বাভাবিক রাখতে মেঘনা নদীতে অবৈধ মাছের ঘের উচ্ছেদ করেছে নৌ পুলিশ। সোমবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সদর উপজেলার জিতরামপুর, আলোকবালী, ভঙ্গারচর ও বকশালীপুর এলাকায় এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

    নৌ পুলিশ জানান, নরসিংদী সদর উপজেলার বিভিন্ন এলাকায় বিচ্ছিন্নভাবে মেঘনা নদীর স্বাভাবিক গতিপথ বন্ধ করে অবৈধভাবে মাছের ঘের তৈরি করায় নৌ চলাচলে সমস্যা হয়ে আসছিল। যাতে এসব অবৈধ ঘের স্থাপন না করা হয় সেজন্য নৌ পুলিশ নিয়মিত কার্যক্রম পরিচালনা করে আসছে।

    এরই ধারাবাহিকতায় নৌপরিবহন চলাচলে নদীর গতিপথ স্বাভাবিক রাখতে ঢাকা নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো: সোলায়মান মিয়ার নেতৃত্বে সদর উপজেলার চারটি এলাকায় মেঘনা নদীতে ঘের উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এসময় ভঙ্গারচর, জিতরামপুর, আলোকবালী ও বকশালীপুর এলাকার অবৈধ ২৭টি মাছের ঘের উচ্ছেদ করা হয়। ঘের নির্মাণকারী ব্যক্তিদের বিরুদ্ধে আইনী পদক্ষেপ নেয়াসহ উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকা নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো: সোলায়মান মিয়া।

    অভিযানে ভঙ্গারচর নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক ও ইনচার্জ মো. তরিকুল ইসলাম ও করিমপুর নৌ পুলিশ ইউনিটের ইনচার্জ পরিদর্শক মো. ফরিদুল আলমসহ নৌ পুলিশ সদস্যরা সাথে ছিলেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন