ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল মহানগর বিএনপির সাবেক সভাপতির পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ বরিশালে জনসাধারণের চলাচলের পথ দখল, ৩ ব্যক্তিকে অর্থদণ্ড  কুয়াকাটায় পর্যটকের ভাটা, বিপাকে পর্যটন খাত  ভোলায় টানা বৃষ্টিপাতে পানিবন্দি ২৫ হাজার মানুষ  বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালককে অপসারণের দাবিতে বিক্ষোভ অব্যাহত তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব কাজ হারাতে পারেন অসংখ্য শ্রমিক, ভয়াবহ গ্যাস সংকটের মুখে দেশ আর্জেন্টিনা-মিসর ম্যাচ ঘিরে বিতর্কে নিজেদের অবস্থান স্পষ্ট করল ফিফা পলাতক তিন পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর সফল করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
  • খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খানকে অব্যাহতি

     খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খানকে অব্যাহতি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

    বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান সোহেলকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে এ বিষয়ে তিনি এখনও অবহিত নন বলে বাংলানিউজকে জানিয়েছেন।


    জানা গেছে, তাকে অব্যাহতি দেওয়ার একটি চিঠি সোমবার (৫ এপ্রিল) দলের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে গুলশানে চেয়ারপারসনের দপ্তরে পাঠানো হয়েছে। আজকের মধ্যেই চিঠিটি মারুফ কামাল খানের কাছে পাঠানো হবে।

    বিএনপির দপ্তরের দায়িত্বে থাকা সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, প্রেস সচিবকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্তটি দলের পক্ষ থেকে আমাকে জানানো হয়েছে। আমি আদিষ্ট হয়ে অব্যাহতিপত্রটি গুলশান অফিসে পাঠিয়েছি। এটি দলীয় সিদ্ধান্ত।

    জানা গেছে, ২০১৮ সাল থেকেই মূলত মারুফ কামাল খান নিষ্ক্রিয় আছেন। তিনি তার কর্মস্থলে যান না।

    সম্প্রতি ফেসবুকে স্ট্যাটাস দেওয়া নিয়ে খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালে তার উপ-প্রেস সচিব হিসেবে কর্মরত বর্তমানে যুক্তরাষ্ট্র প্রবাসী মুশফিকুল ফজল আনসারীর সঙ্গে মারুফ কামাল খান সোহেলের দ্বন্দ্ব তৈরি হয়।  

    ২০০৯ সাল থেকে মারুফ কামাল খান বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিবের দায়িত্ব পালন করে আসছিলেন। এর আগে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত চারদলীয় জোট ক্ষমতায় থাকাকালে তৎকালীন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিবের দায়িত্বেও ছিলেন। একই সময়ে মুশফিকুল ফজল আনসারীও ওই পদে কর্মরত ছিলেন।

    জানতে চাইলে মারুফ কামাল খান বিকেল সোয়া ৪টায়  বলেন, এ বিষয়ে আমি এখনও কিছু জানি না। কোনো চিঠিও পাইনি।

    তিনি বলেন, ২০১৮ সালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে যাওয়ার আগে তিনি তার কার্যালয়ে গিয়েছিলেন। এরপর আর যাননি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ