ঢাকা শনিবার, ২৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে আলফা, মাহিন্দ্রা ও অটো শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভা  হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১
  • আমতলীতে অবৈধ স্থপনা সরিয়ে ফেলার জন্য গণবিজ্ঞপ্তি

    আমতলীতে অবৈধ স্থপনা সরিয়ে ফেলার জন্য গণবিজ্ঞপ্তি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালী চৌরাস্তা থেকে আমতলী চৌরাস্তা পর্যন্ত ও খুড়িয়াখেয়াঘাট হয়ে কুয়াকাটা পর্যন্ত আঞ্চলিক মহাসড়কের দুই পাশের অবৈধ স্থাপনা সরিয়ে ফেলার নির্দেশ দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছে পটুয়াখালীর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী।

    গণবিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২২ মার্চ থেকে ২৪ মার্চ পর্যন্ত সড়ক ও জনপথ বিভাগের খুলনা জোনের (উপসচিব) নির্বাহী ম্যাজিষ্ট্রেট এস্টেট ও আইন কর্মকর্তা অনিন্দিতা রায়ের সহযোগিতায় অবৈধ স্থাপনা সরানো হবে। এমতবস্থায় সকল অবৈধ স্থাপনা উল্লেখিত সময়ের পূর্বে অবৈধ দখলদারদের  নিজ খরচায়  সরাতে হবে। 
     
    এ ব্যাপারে সড়ক ও জনপথ বিভাগের পটুয়াখালীর  নির্বাহী প্রকৌশলী মীর মোহাম্মদ কামরুল হাসান বলেন, যথেষ্ট সময় দিয়ে অবৈধ দখলদারদের তাদের স্থাপনা সরিয়ে ফেলার জন্য গনবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।


     


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ