ঢাকা শনিবার, ০৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১১  বুখাইনগরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ হুইলচেয়ারে পরীমণি, হঠাৎ কী হলো নায়িকার? আর্জেন্টিনা নাকি কেপ ভার্দে জিতবে কারা, জানাল সুপারকম্পিউটার সাঈদীর মামলার সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণ করেন এএসপি ফজলুর পিরোজপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ আটক ৩ গলাচিপা প্রেসক্লাবের সাজ্জাদ আহ্বায়ক, মাহবুব সদস্য সচিব বরিশালে চার মৃত ব্যক্তিসহ আওয়ামী লীগের ২৪৮ নেতাকর্মীর নামে মামলা গণভোটের গণরায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে: মুয়াযযম হোসাইন হেলাল অবাধ তথ্য প্রবাহ গণতন্ত্রের ভিত শক্ত করে: এমপি সরোয়ার
  • বাউফলে শপথের আগে ইউপি সদস্যের মৃত্যু

    বাউফলে শপথের আগে ইউপি সদস্যের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শপথ নেওয়ার আগেই মারা গেলেন পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) দুই নম্বর ওয়ার্ডের সদস্য মো. মিজানুর রহমান ওরফে জাহাঙ্গীর হোসেন (৪৮)।

    আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমেছে। তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন।

    পারিবারিক সূত্রে জানা গেছে, আজ সকালে বড় ডালিমা গ্রামে নাজিরপুর ইউপির সদ্য প্রয়াত (১৯ ফেব্রুয়ারি) চেয়ারম্যান আমির হোসেন ব্যাপারির কবর জিয়ারত করতে যান ইউপি সদস্য মিজানুর। কবর জিয়ারত শেষে বেলা সাড়ে ১১ টার দিকে বাড়ি ফেরার পথে কবরস্থানের অদূরে পৌঁছালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি পড়ে যান। উপস্থিত লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। দায়িত্বে থাকা জরুরী বিভাগের চিকিৎসক তাঁকে মৃত্যু ঘোষণা করেন।

    স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা নূর আহম্মেদ সাঈদ সত্যতা নিশ্চিত করে বলেন, ‘স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই তাঁর মৃত্যু হয়েছে। হৃদরোগে আক্রান্ত হয়েই তিনি মারা গেছেন।’

    উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. তারিকুল ইসলাম দুঃখ প্রকাশ করে বলেন, গত ৭ ফেব্রুয়ারি নাজিরপুর ইউপির নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে দুই নম্বর ওয়ার্ডের সদস্য  (মেম্বার) নির্বাচিত হয়েছেন মিজানুর রহমান। এখন পর্যন্ত শপথ হয়নি। তিনি আজকে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন। একই নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী আমির হোসেন ব্যাপারী। তিনিও ১৯ ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ