ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • কাঁঠাল মুচির ভর্তা পুষ্টিগুণের রাজা

    কাঁঠাল মুচির ভর্তা পুষ্টিগুণের রাজা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বসন্তের এই সময়ে গাছে গাছে ধরেছে কাঁঠালের মুচি। নরসিংদীর পলাশ উপজেলার রাবানে কাঁঠালের মুচির ভালো ফলন ধরেছে। কিছুদিন পরেই এসব মুচি থেকে কাঁঠাল হবে। তখন বাতাসে বইবে  পাকা কাঁঠালে মৌ মৌ গন্ধ। কাঁঠালের জন্য সিলেট, গাজীপুর এর পরেই নরসিংদী প্রসিদ্ধ। নরসিংদীর রাবান এলেকার কাঁঠাল রস গন্ধ স্বাদে দেশ বিখ্যাত।

    কঁচি কাঁঠালের উপকারিতার কথা সবাই জানে। কাঁঠাল রস ও গুণের রাজা। বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল। পাকা কাঁঠালের সুঘ্রাণ আর স্বাদের কথা কারো অজানা নয়। কচি বা কাঁচা কাঁঠালও কিন্তু স্বাদে আর গুণে কম যায় না। আর কাঁঠালের কুঁড়িই হচ্ছে মুচি। এই মুচির ভর্তা বা তরকারি এজেলার সবার কাছে অতি প্রিয়। বিশেষ করে কিশোর কিশোরি, যুবক যুবতিদের কাছে মুচি তেতুঁল কাঁচা মরিচের মুচি ভর্তা মুখরোচক একটি গ্রীম্মকালীন খাবার। কিশোরবেলা দাদী বলতো জানিস "মুচির ভর্তা খাইলেই পাইবে মজা" মুচি পুষ্ঠিগুণের রাজা।

    এটি তরকারি হিসেবে খাওয়া যায়। বিশেষজ্ঞদের মতে, কাঁঠাল স্বাস্থ্যকর খাবার। বারডেম জেনারেল হাসপাতালের পুষ্টিবিদ আখতারুন নাহারের ভাষ্য, প্রতি ১০০ গ্রাম কাঁঠালে খাদ্য-আঁশ থাকে দুই গ্রাম, শর্করা ২৪ গ্রাম, চর্বি দশমিক ৩ মিলিগ্রাম, ক্যালসিয়াম ৩৪ মিলিগ্রাম, ম্যাগনেশিয়াম ৩৭ মিলিগ্রাম, পটাশিয়াম ৩০৩ মিলিগ্রাম, ভিটামিন এ ২৯৭ আইইউ ও ভিটামিন-সি ৬ দশমিক ৭ মিলিগ্রাম। কাঁচা কাঁঠাল রোগব্যাধি উপশমে যেমন কার্যকর, অন্যদিকে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়িয়ে দেয় অনেক গুণ।

    বোরহান মেহেদী /নরসিংদী 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ