ঢাকা শনিবার, ০৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১১  বুখাইনগরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ হুইলচেয়ারে পরীমণি, হঠাৎ কী হলো নায়িকার? আর্জেন্টিনা নাকি কেপ ভার্দে জিতবে কারা, জানাল সুপারকম্পিউটার সাঈদীর মামলার সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণ করেন এএসপি ফজলুর পিরোজপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ আটক ৩ গলাচিপা প্রেসক্লাবের সাজ্জাদ আহ্বায়ক, মাহবুব সদস্য সচিব বরিশালে চার মৃত ব্যক্তিসহ আওয়ামী লীগের ২৪৮ নেতাকর্মীর নামে মামলা গণভোটের গণরায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে: মুয়াযযম হোসাইন হেলাল অবাধ তথ্য প্রবাহ গণতন্ত্রের ভিত শক্ত করে: এমপি সরোয়ার
  • এসিড নিক্ষেপ: স্বামী-ননদসহ চারজনের বিরুদ্ধে মামলা

    এসিড নিক্ষেপ: স্বামী-ননদসহ চারজনের বিরুদ্ধে মামলা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গলাচিপায় তনয়া (২০) নামে এক গৃহবধূকে এসিড নিক্ষেপের ঘটনায় স্বামী ও ননদ মহিলা মেম্বারসহ চারজনের বিরুদ্ধে থানায় মামলা করেছে তনয়ার বড় ভাই ইভান হাওলাদার। ঘটনার পর পরই আসামিরা বাড়ি ছেড়ে পালিয়েছে। ফলে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি বলে জানিয়েছে পুলিশ।

    পুলিশ সূত্রে জানা গেছে, গলাচিপা উপজেলার পানপট্টি ইউনিয়নের গুপ্তের হাওলা গ্রামে দাম্পত্য কলহের জেরে মিলন ২ মার্চ রাতে ঘুমন্ত অবস্থায় স্ত্রী তনয়ার শরীরে এসিড নিক্ষেপ করে। এতে তার চোখ ও মুখম-লের বিভিন্ন অংশ ঝলসে যায়। এ ঘটনায় তনয়ার বড় ভাই ইভান হাওলাদার বাদী হয়ে গত ২ মার্চ তনয়ার স্বামী মিলন, ননদ (পানপট্টি ইউপির ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য) রুবিনা বেগম, ননদের স্বামী হেলাল চৌকিদার ও তার ছেলে সাগর চৌকিদারকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

     এ প্রসঙ্গে গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমআর শওকত আনোয়ার ইসলাম বলেন, গৃহবধূ তনয়ার শরীরে এসিড নিক্ষেপের ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রেখেছে।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ