ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • মংলায় হরিণের মাংস-চামড়াসহ অঙ্গপ্রত্যঙ্গ জব্দ, আটক ১

    মংলায় হরিণের মাংস-চামড়াসহ অঙ্গপ্রত্যঙ্গ জব্দ, আটক ১
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন (মংলা) কর্তৃক হরিণের মাথা, পা ও চামড়াসহ মাংসসহ এক ব্যক্তিকে আটক করে।

    শনিবার (৫ মার্চ) দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন (মংলা) কর্তৃক এক প্রেস বিঙ্গপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৪ মার্চ) আনুমানিক রাত ৮টায় কোস্ট গার্ড পশ্চিম জোন অধীনস্থ বিসিজি আউটপোস্ট নলিয়ান এর একটি টহল দল খুলনা জেলার দাকোপ থানাধীন কালাবগী সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ১ টি হরিণের মাথা, ১ টি চামড়া, ৪ টি পা ও ২১ কেজি হরিণের মাংসসহ একজন হরিণ শিকারীকে আটক করে।  আটককৃত ব্যক্তি খুলনা জেলার নলিয়ান গ্রামের মৃত কাওছার গাজীর ছেলে মোঃ ফারুক হোসেন (৩৫)।

    জব্দকৃত হরিণের মাংস ও আটককৃত হরিণ শিকারীকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কালাবগী ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ