ঢাকা শুক্রবার, ২০ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • উন্নয়নের সুফল আপনারা ভোগ করবেন: এমপি জ্যাকব

    উন্নয়নের সুফল আপনারা ভোগ করবেন: এমপি জ্যাকব
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    যুবও ক্রীড়া  মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি বলেন, আওয়ামীলীগ বাংলাদেশে যে পরিমান উন্নয়ন করেছে তার ধারাবাহিকতায় ভোলার চরফ্যাশন ও মনপুরা কোন অংশে পিছিয়ে নেই। নজির বিহীন উন্নয়ন বিএনপি পাগলদেরকেও মুগ্ধ করেছে। সকল উন্নয়নের অংশীদার সকলে  সুফল ভোগ ও করবেন আপনারা। আমি আপনাদের পাশে থাকতে পারলে আপনাদের কোন আশা অপূর্ণ থাকবে না।  

    শনিবার( ৫ মার্চ) দুপুরে ২ কোটি ৫৬ লাখ টাকা ব্যয়ে রাস্তা ও বেড়িবাধঁ পুর্ণনির্মান কাজের উদ্ধোধন কালে দক্ষিণ আইচায়  প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।

    তিনি আরও বলেন, আপনাদের পাশে আমি থাকতে পারলে আপনাদের কোন  স্বপ্ন অপুর্ন রাখব না। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জননেত্রী শেখ হাসিনাও জনগনের কাছে ওয়াদাবদ্ধ।


    আপনাদের ভোটে আমি ৩ বার নির্বাচিত এমপি ১ বার উপমন্ত্রী ছিলাম। আমার প্রতি আপনাদের ভালবাসা বা জনপ্রিয়তার কোন ঘাটতি ঘটেনি। এ ভালবাসাকে পুজিঁ করে আমি চরফ্যাশন ও মনপুরার উন্নয়ন কাজ অব্যহত রেখেছি।

    এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান  জয়নাল আবেদীন আখন, আওয়ামী লীগ  সাধারণ সম্পাদক ভিপি নুরুল ইসলাম, পৌর মেয়র মো. মোরশেদ,  অধ্যক্ষ আবুল হাসেম মহাজন, অধ্যক্ষ মনির আহম্মেদ শুভ্র,  আব্দুল রব মিয়া  সদস্য  ভোলা জেলা পরিষদ ও সভাপতি  চরমানিকা ইউনিয়ন আওয়ামীলীগ,  সাধারণ সম্পাদক সাইদুর রহমান সোহাগ, চরমানিকা ইউনিয়ন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব  শফিউল্লাহ হাওলাদার সহ আওয়ামী লীগ,যুবলীগ, ছাত্রলীগ,স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিল।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ