ঢাকা শনিবার, ০৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১১  বুখাইনগরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ হুইলচেয়ারে পরীমণি, হঠাৎ কী হলো নায়িকার? আর্জেন্টিনা নাকি কেপ ভার্দে জিতবে কারা, জানাল সুপারকম্পিউটার সাঈদীর মামলার সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণ করেন এএসপি ফজলুর পিরোজপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ আটক ৩ গলাচিপা প্রেসক্লাবের সাজ্জাদ আহ্বায়ক, মাহবুব সদস্য সচিব বরিশালে চার মৃত ব্যক্তিসহ আওয়ামী লীগের ২৪৮ নেতাকর্মীর নামে মামলা গণভোটের গণরায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে: মুয়াযযম হোসাইন হেলাল অবাধ তথ্য প্রবাহ গণতন্ত্রের ভিত শক্ত করে: এমপি সরোয়ার
  • নিখোঁজের তিন দিন পর মিলল ইজাজুলের মরদেহ

    নিখোঁজের তিন দিন পর মিলল ইজাজুলের মরদেহ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীতে বেড়াতে এসে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার তিন দিন পর কিশোরগঞ্জের হাফেজ ইজাজুল ইসলামের (২০) ভাসমান মরদেহ উদ্ধার হয়েছে। রোববার (৬ মার্চ) সকালে লোহালিয়া নদীর ভাঙ্গলী এলাকা থেকে ওই তরুণের মরদেহ উদ্ধার হয়।

    আউলিয়াপুরের সাত নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. সাইফুল ইসলাম বলেন, সকালে লোহালিয়া নদীর ভাঙ্গলী এলাকা থেকে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার তিন দিন পরে হাফেজ ইজাজুলের ভাসমান মরদেহ উদ্ধার হয়। আউলিয়াপুর বলাইকাঠি ৭ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশের চৌকিদার কামাল হোসেন বলেন, মরদেহ উদ্ধার হওয়ার পর সদর থানার ওসিকে বিষয়টি অবহিত করা হয়।

    থানা পুলিশ পথে রয়েছে, মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। উল্লেখ্য, বৃহস্পতিবার (৩ মার্চ) দুপুরের লোহালিয়া-গলাচিপা নদীতে সাত বন্ধু মিলে গোলস করতে নামেন। তারা ছয়জন সাঁতরে পাড়ে এলেও, ইজাজুল স্রোতের টানে তলিয়ে যায়। এতো দিন নিখোঁজ ছিলেন।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ