ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বঙ্গোপসাগরে ৫ দিন ধরে সাগরে ভাসছেন ১৮ জেলে বরিশালে মিছিল নিয়ে এসে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে হাতবোমা বিস্ফোরণ কালাবদর ও তেতুলিয়া নদীতে রাতে কোটি কোটি টাকার অবৈধ বালু ব্যবসা, প্রশাসন নীরব পটুয়াখালী-ঢাকা রুটে ৫০ টাকা বাড়তি বাসভাড়া নেওয়ার অভিযোগ ভোলায় হাসপাতালে তীব্র সংকটে ওষুধ-সরঞ্জাম, শিশু ওয়ার্ডে পাঁচ গুণ রোগী ধেয়ে আসছে ‘ঘূর্ণিঝড় অর্ণব’, কখন কোথায় আঘাত হানবে? জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী
  • বরিশালে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, হুঁশিয়ারি সংকেত

    বরিশালে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, হুঁশিয়ারি সংকেত
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শনিবার উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় সকাল ও সন্ধ্যায় বৃষ্টি হয়েছে। রোববার (৯ মে) পশ্চিম, মধ্য ও দক্ষিণাঞ্চলে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকেও এক নম্বর হুশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

    শনিবার (৮ মে) রাতে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এ তথ্য পাওয়া গেছে। নদীবন্দরগুলোকেও এক নম্বর হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

    অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম, যশোর, খুলনা, সিলেট, নোয়াখালী ও বরিশাল অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

    আবহাওয়াবিদ এ কে এম রুহুল কুদ্দুস বলেন, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশ এলাকায় অবস্থান করছে। এই অবস্থায় রোববার (৮ মে) সন্ধ্যা পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

    সোমবার (৯ মে) নাগাদ বজ্রসহ বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। বর্ধিত পাঁচদিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ