ঢাকা রবিবার, ১৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • করোনায় বরিশালে আরও ৪ মৃত্যু, মোট ২৭১

     করোনায় বরিশালে আরও ৪ মৃত্যু, মোট ২৭১
    ছবি : প্রতীকী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত চারজনের মৃত্যু হয়েছে। অপরদিকে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ১৯ জন।

    এছাড়া পরীক্ষা করাতে আসা ব্যক্তিদের মধ্য থেকে ৫ শতাংশের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে।

    রোববার (০৯ মে) বরিশাল বিভাগীয় স্বাস্থ্য দফতর ও শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল (শেবাচিম) পরিচালকের কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়।


    বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানিয়েছেন, নতুন ১৯ জন নিয়ে এ পর্যন্ত বরিশাল বিভাগে করোনায় আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৮৯৮ জন। এর মধ্যে বরিশাল জেলায় নতুন ৫ জন নিয়ে ৬ হাজার ৭৮৩ জন, পটুয়াখালীতে নতুন ৪ জন নিয়ে মোট আক্রান্ত দুই হাজার ১৬০ জন। ভোলায় নতুন সাতজন নিয়ে ১ হাজার ৮১৫ জন, পিরোজপুরে নতুন দুইজন নিয়ে ১ হাজার ৬১২ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

    বরগুনায় নতুন কেউ করোনায় আক্রান্ত হয়নি। ফলে মোট আক্রান্ত নিয়ে ১ হাজার ২৩৬ জন এবং ঝালকাঠিতে নতুন একজন নিয়ে ১ হাজার ২৯২ জন আক্রান্ত হয়েছেন।

    বিভাগে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ২৭১ জন। এর মধ্যে বরিশালে ১১৬ জন, পটুয়াখালীতে ৫০ জন, ভোলায় ২৫ জন, পিরোজপুরে ৩১ জন, বরগুনায় ২৪ জন ও ঝালকাঠিতে ২৫ জন।

    শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালকের কার্যালয়ের তথ্য সংরক্ষক জে. খান স্বপন জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় আরটি-পিসিআর ল্যাবে ১৮৮ জনের করোনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৫ দশমিক ৮৫ শতাংশের করোনা পজিটিভ এসেছে। অর্থাৎ ১৭২ জন নেগেটিভ ও ১১ জন পজিটিভ। এ সময়ে করোনা ইউনিটে নয়জন নতুন রোগী উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন। উপসর্গ নিয়ে দুইজন এবং করোনা আক্রান্ত দুইজন মৃত্যুবরণ করেছেন।

    হাসপাতালের করোনা ইউনিটে ৬৭ জন চিকিৎসাধীন। এর মধ্যে ৪৮ জন উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন, বাকি ১৯ জন করোনা রোগী।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ