ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা নানা আয়োজনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত কলাপাড়ায় মাছের ঘের থেকে বৃদ্ধের লাশ উদ্ধার উজিরপুরে দুর্নীতির অভিযোগে ভূমি অফিসের দুই কর্মচারী প্রত্যাহার, গাড়িচালককে অব্যাহতি বরিশালে কিশোরী ধর্ষণ মামলার প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এসআরবি ঝালকাঠিতে ফুটপাতে অবৈধ দখল, অটোরিকশা স্ট্যান্ড ও যত্রতত্র পার্কিং অপসারণের দাবিতে মানববন্ধন সাগরে গভীর নিম্নচাপ, সোমবার তৈরি হতে পারে ঘূর্ণিঝড় উদ্বোধনী ম্যাচের মতো ডি থ্রি টি-টোয়েন্টির ফাইনালও বরিশালে
  • যে কারণে ফুফু শাশুড়িকে নিয়ে পালালেন জামাই

    যে কারণে ফুফু শাশুড়িকে নিয়ে পালালেন জামাই
    প্রতিকি ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    যৌতুকের টাকা না পেয়ে ফুফু শাশুড়িকে নিয়ে পালালেন জামাই। ঘটনাটি ঘটেছে পটুয়াখালীর গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের হরিদেবপুর গ্রামে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

    এলাকাবাসী জানান, গজালিয়া ইউনিয়নের এক যুবক (৩৫) ২০০৯ সালে ৫০ হাজার টাকা দেনমোহর ধার্য করে বিয়ে করেন। বিয়ের পর পরই আমার স্বামী যৌতুকের টাকার জন্য বিভিন্ন সময় স্ত্রীকে মারধর করে নির্যাতন করতেন এবং বাবার বাড়ি থেকে টাকা পয়সা আনার জন্যে চাপ দিতেন। স্ত্রী যখন যা পারতেন বাবাকে বলে এনে দিতেন। তাদের ঘরে একে একে তিনটি সন্তান জন্ম নেয়। একটি ছেলে ও দুইটি মেয়ে। ছোট মেয়ের বয়স পাঁচ মাস।

    এদিকে শেষ দিকে যৌতুকের টাকা দিতে না পারায় স্ত্রীকে মারধর করে বাবার বাড়ি পাঠিয়ে দেয়। পরে স্ত্রীর ফুপুকে নিয়ে পালিয়ে যায় ওই যুবক। স্ত্রীর ফুফুর আগের ঘড়ে একটি কন্যা সন্তান আছে সাত বছরের। স্ত্রীর ফুফুর স্বামী ঢাকা থাকে। তাকে তালাক নামা পাঠায় স্ত্রীর ফুফু। এদিকে ওই যুবক একটি উকিল নোটিশ পাঠায় আগের স্ত্রীর কাছে। ওই যুবকের স্ত্রী বলেন, আমার এখন কি হবে? আমি কোথায় যাব? আমার এই তিনটি বাচ্চা নিয়ে কি করবো, আমার মাও বেঁচে নেই। তাই আমি সমাজের সবার কাছে এবং আইনের কাছে সঠিক বিচার চাই।

    ওই যুবকের স্ত্রীর বাবা বলেন, আমি এই বিষয়টি নিয়ে ছেলের বাবার সঙ্গে কথা বলি। তিনি বলেছেন- আমি কিছু জানি না; তোমরা যা পারো করো। এ ব্যাপারে ওই যুবকের সঙ্গে যোগাযোগ করলে যৌতুকের টাকার কথা অস্বীকার করে বলেন, আমার যাকে ভালো লেগেছে আমি তাকেই বিয়ে করেছি।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ