ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ বরিশাল সওজের ফেরি বিভাগ, ১০ জনের কাঁধে ৭০ জনের কাজ ঝালকাঠিতে বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে সাত লাখ টাকা ও চারটি মোবাইল ছিনতাইয়ের অভিযোগ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯
  • মারিওপোলে শিশু হাসপাতালে হামলার সংবাদ ‘ভুয়া’, দাবি রাশিয়ার

    মারিওপোলে শিশু হাসপাতালে হামলার সংবাদ ‘ভুয়া’, দাবি রাশিয়ার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মারিওপোলের শিশু হাসপাতালে রাশিয়ার হামলা চালানোর খবরটি ‘ভুয়া’ হিসেবে অভিহিত করেছে মস্কো। জাতিসংঘে রাশিয়ার প্রথম উপ-স্থায়ী প্রতিনিধি দিমিত্রি পোলিয়নস্কি টুইটারে এ দাবি করেন। খবর আলজাজিরার।

    পোলিয়নস্কির দাবি, মারিওপোলে শিশু হাসপাতালে হামলা চালানোর সংবাদটি ‘ফেক নিউজ’। এটি আগে প্রসূতিদের হাসপাতাল ছিল। যা পরে সেনারা দখল নেয়।

    টুইটারে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের একটি টুইট সংযুক্ত করে তিনি লেখেন,  দেখুন কীভাবে ফেক নিউজ জন্ম নেয়। আমরা ৭ মার্চ এক বিবৃতিতে সতর্ক করেছিলাম যে, এ হাসপাতাল একটি সামরিক লক্ষ্যবস্তুতে রূপান্তরিত হয়েছে। খুবই বিরক্তিকর বিষয় হলো, জাতিসংঘ এ বিষয়টি ছড়িয়ে দিচ্ছে কোনো ধরনের যাচাই-বাছাই ছাড়াই।

    এর আগে ইউক্রেন দাবি করেছে, মারিওপোলে শিশুদের হাসপাতাল হামলা চালিয়েছে রাশিয়া। যা ধ্বংস হয়ে গেছে। এতে অন্তত ১৭ জন আহত হয়েছেন।

    মারিওপোলের আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান পাভলো কিরিলেনকো বলেছিলেন, মারিওপোলের ওই হাসপাতালের প্রসূতি, শিশু ও থেরাপি ওয়ার্ড রাশিয়ার বিমান হামলায় ধ্বংস হয়ে গেছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ