ঢাকা বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • হেলসের পরিবর্তে ফিঞ্চ

    হেলসের পরিবর্তে ফিঞ্চ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    ইংল্যান্ডের  অ্যালেক্স হেলসের পরিবর্তে অস্ট্রেলিয়ার টি-২০ বিশ্বকাপ জয়ী অধিনায়ক অ্যারন ফিঞ্চকে দলে নিয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স।

    জৈব-সুরক্ষা বলয়ে মানসিক ক্লান্তির কথা বিবেচনা করে এবারের আইপিএল থেকে নিজেকে সরিয়ে নেন হেলস। আইপিএল চলাকালীন পরিবারকে সময় দিতে চান ইংলিশ এই ওপেনার। আইপিএলের পঞ্চদশ আসরের মেগা নিলামে দেড় কোটি রুপিতে হেলসকে দলে নিয়েছিলো কলকাতা।
     
    তবে নিলামে কোন দল কিনেনি ফিঞ্চ। সর্বশেষ টি-২০ বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়া দলের অধিনায়ক ছিলেন ফিঞ্চ। নিলামে ফিঞ্চের ভিত্তিমূল্য ছিলো দেড় কোটি রুপি।

    আইপিএলে এখন পর্যন্ত ৮৭টি ম্যাচ খেলে ২০০৫ রান করেছেন ফিঞ্চ। ১৪টি হাফ-সেঞ্চুরিসহ তার স্ট্রাইক রেট ১২৭ দশমিক ৭০।

    ইতোপুর্বে গুজরাট লায়ন্স, কিংস ইলেভেন পঞ্জাব, দিল্লি ডেয়ারডেভিলস, মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু, পুনে ওয়ারিয়র্স, সানরাইজার্সের হয়ে খেলেছেন ফিঞ্চ। এবারই প্রথম কোলকাতার হয়ে দেখা যাবে তাকে।

    অস্ট্রেলিয়ার হয়ে ৮৮টি টি-টোয়েন্টি ম্যাচে দু’টি সেঞ্চুরি ও ১৫টি হাফ-সেঞ্চুরিতে ২৬৮৬ রান করেছেন ফিঞ্চ।

    আগামী ২৬ মার্চ চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ম্যাচ দিয়ে আইপিএল মিশন শুরু করবে দু’বারের চ্যাম্পিয়ন কোলকাতা। তবে আইপিএলের শুরুর দিকে ফিঞ্চকে পাবে না কোলকাতা। কারণ চলমান পাকিস্তান সফরে সীমিত ওভারের সিরিজে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিবেন ফিঞ্চ।

    পাকিস্তানের বিপক্ষে তিনটি ওয়ানডে ও একটি টি-২০ ম্যাচ শেষ হবে ৫ এপ্রিল। এরপর কোলকাতা দলে যোগ দিবেন ফিঞ্চ।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ