ঢাকা সোমবার, ২৩ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • কোহলির বেঙ্গালুরুর অধিনায়ক হলেন ডু প্লেসি

    কোহলির বেঙ্গালুরুর অধিনায়ক হলেন ডু প্লেসি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    বিরাট কোহলি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়কত্ব ছেড়ে দিয়েছিলেন গেল বছরই। এবার আইপিএল নিলামের সময় তাই আলোচনা ছিল দলটির অধিনায়ক কে হবেন তা নিয়েও। এবার মিলেছে সেই প্রশ্নের উত্তর। আসছে আইপিএল মৌসুমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক হিসেবে থাকবেন সাবেক দক্ষিণ আফ্রিকান অধিনায়ক ফাফ ডু প্লেসি।

    আজ শনিবার এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে আইপিএল ফ্র্যাঞ্চাইজিটি। সদ্যসাবেক অধিনায়ক কোহলি দলের এই সিদ্ধান্তে উচ্ছ্বাসই প্রকাশ করলেন, ‘ফাফ ও দলের জন্য আমি এর চেয়ে বেশি খুশি হতেই পারতাম না। সে আমার একজন ভালো বন্ধু, যার সঙ্গে আমার বেশ ভালো বোঝাপড়া আছে। ভালো মৌসুমের জন্য মুখিয়ে আছি আমি।’ 

    ডু প্লেসি সপ্তম ব্যক্তি হিসেবে দলটির অধিনায়ক হবেন। এর আগে রাহুল দ্রাবিড়, কেভিন পিটারসেন, অনিল কুম্বলে, ড্যানিয়েল ভেট্টরি, কোহলি ও শেন ওয়াটসন দলটির নেতৃত্ব দিয়েছেন। তাদের মধ্যে কোহলিই দলের অধিনায়ক ছিলেন সবচেয়ে বেশি সময়। ১৪০ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন দলের। যার মধ্যে ৬৪টি জয় পেয়েছে তার দল। হেরেছে ৬৯টি ম্যাচে, তিনটি টাই ও চারটি ম্যাচ হয়েছে পরিত্যক্ত।

    এর আগে ডু প্লেসি আইপিএলে খেললেও কখনো অধিনায়কত্ব পাননি কোনো দলের। অধিনায়ক হিসেবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতেই প্রথম খেলবেন তিনি। এর আগে অবশ্য তার নেতৃত্বের অভিজ্ঞতা আছে বেশ। দক্ষিণ আফ্রিকা ও বিশ্ব একাদশের অধিনায়ক ছিলেন তিনি। এছাড়াও ফ্র্যাঞ্চাইজি লিগে কুমিল্লা ভিক্টোরিয়ান্স, পার্ল রকস, সেইন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস ও সেইন্ট লুসিয়া কিংসের অধিনায়ক ছিলেন তিনি। এর আগে ৭৯ ম্যাচে অধিনায়ক ছিলেন তিনি, ৪৩ টি ম্যাচে জিতিয়েছেন দলকে, হেরেছেন ৩৪ ম্যাচে, একটি করে টাই আর পরিত্যক্ত ম্যাচের অভিজ্ঞতা আছে তার।

    ২০১১ আইপিএল নিলামে ডু প্লেসিসকে দলে নিয়েছিল চেন্নাই সুপার কিংস। তবে তার আইপিএল অভিষেকটা হয়েছিল পরের মৌসুমে। ২০১২ থেকে ২০১৫ পর্যন্ত চেন্নাইতে খেলেছেন তিনি। মাঝে চেন্নাইয়ের দুই বছরের নিষেধাজ্ঞায় তিনি খেলেছেন রাইজিং পুনে সুপারজায়ান্টসে। ২০১৮ সালে তিনি ফেরেন চেন্নাইতে, সেখানে ২০২১ মৌসুম পর্যন্ত খেলেছেন তিনি। এরপর গেল আইপিএল নিলামে দিল্লি ক্যাপিটালসের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই শেষে চেন্নাই তাকে ৭ কোটি রুপি খরচ করে দলে ভেড়ায়। আইপিএলে ১০০ ম্যাচে ৯৩ ইনিংসে ব্যাট করেছেন তিনি। ২৯৩৫ রান করেছেন ৩৪.৯৪ গড়ে; স্ট্রাইকরেটটাও বেশ ভালো, ১৩১.০৮। শেষ চার আইপিএলে তিনি ৪৭ ইনিংসে করেছেন ১৬৪০ রান, যার ৬৩৩ রান এসেছে গেল মৌসুমে। 


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ