ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • ব্যাপক ক্ষয়ক্ষতির পর রাশিয়া নতুন সেনা পাঠাচ্ছে: জেলেনস্কি

    ব্যাপক ক্ষয়ক্ষতির পর রাশিয়া নতুন সেনা পাঠাচ্ছে: জেলেনস্কি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, গত কয়েক দশকে সবচেয়ে বড় ক্ষয়ক্ষতির মুখে পড়ে রাশিয়া নতুন করে ইউক্রেনে সেনা পাঠাচ্ছে।

    জেলেনস্কি আরও বলেন, মেলিটোপোল শহরের মেয়রকে ছেড়ে দিতে তিনি জার্মান চ্যান্সেলর ওলাফ শুলৎজ এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে কথা বলেছেন এবং তাদেরকে রাশিয়ার উপর চাপ দেওয়ার কথা বলেছেন।  ইউক্রেনের দাবি, শুক্রবার ওই মেয়রকে রাশিয়ার সেনারা অপহরণ করে। শনিবার এই খবর দিয়েছে আল-জাজিরা।   
     
    এ ছাড়া টেলিভিশনে দেওয়া ওই বক্তব্যে জেলেনস্কি মারিওপোল থেকে বেসামরিক লোকদের সরাতে যুদ্ধবিরতি বজায় রাখার জন্য রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন। এর আগে মস্কোর বিরুদ্ধে ইউক্রেনের অভিযোগ ছিল, মারিওপোলের বাইরের মানবিক করিডোরে রুশ সেনারা গোলা বর্ষণ করেছে। 

    উল্লেখ্য, শনিবার ইউক্রেনে রাশিয়ার অভিযানের ১৭ তম দিন চলছে। এর আগে গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশের পর ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়ান সেনারা। এ অভিযানের অংশ হিসেবে স্থল, আকাশ ও জলপথে ইউক্রেনে হামলা চালানো হচ্ছে। অভিযান শুরুর পর ইউক্রেনের সেনাবাহিনীও প্রতিরোধের চেষ্টা চালাচ্ছে। এতে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘাত চলছে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ