ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বঙ্গোপসাগরে ৫ দিন ধরে সাগরে ভাসছেন ১৮ জেলে বরিশালে মিছিল নিয়ে এসে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে হাতবোমা বিস্ফোরণ কালাবদর ও তেতুলিয়া নদীতে রাতে কোটি কোটি টাকার অবৈধ বালু ব্যবসা, প্রশাসন নীরব পটুয়াখালী-ঢাকা রুটে ৫০ টাকা বাড়তি বাসভাড়া নেওয়ার অভিযোগ ভোলায় হাসপাতালে তীব্র সংকটে ওষুধ-সরঞ্জাম, শিশু ওয়ার্ডে পাঁচ গুণ রোগী ধেয়ে আসছে ‘ঘূর্ণিঝড় অর্ণব’, কখন কোথায় আঘাত হানবে? জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী
  • কমেছে শনাক্তের হার

    বরিশালে করোনায় ৪ জনের মৃত্যু

    বরিশালে করোনায় ৪ জনের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে চারজনের মৃত্যু হয়েছে। এ সময় ১৯ জনের করোনা শনাক্ত হয়েছে যা গত কয়েকদিনের মধ্যে সর্বনিম্ন। রোববার বরিশাল বিভাগীয় স্বাস্থ্য দফতর ও শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) পরিচালকের কার্যালয় থেকে এসব তথ্য জানা গেছে।  পরীক্ষা করাতে আসা মোট সংখ্যার ৫ শতাংশ লোকের করোনা পজিটিভ বলে জানিয়েছে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা পরীক্ষাগার। 

    বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, নতুন ১৯ জন নিয়ে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৮৯৮ জন।  এর মধ্যে সবচেয়ে বেশি বরিশাল জেলায়। বরিশালে নতুন ৫ জন নিয়ে মোট শনাক্ত ৬ হাজার ৭৮৩ জন, পটুয়াখালীতে নতুন ৪ জন নিয়ে মোট শনাক্ত ২ হাজার ১৬০ জন। ভোলায় নতুন ৭ জন নিয়ে ১ হাজার ৮১৫ জন, পিরোজপুরে নতুন ২ জন নিয়ে ১ হাজার ৬১২ জন শনাক্ত হয়েছেন। বরগুনায় নতুন কেউ করোনায় আক্রান্ত হয়নি।

     ফলে মোট আক্রান্ত ১ হাজার ২৩৬ জন এবং ঝালকাঠিতে নতুন একজন নিয়ে ১ হাজার ২৯২ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১২ হাজার ৪১৮ জন রোগী। বিভাগে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ২৭১ জন। এর মধ্যে বরিশালে ১১৬ জন, পটুয়াখালীতে ৫০ জন, ভোলায় ২৫ জন, পিরোজপুরে ৩১ জন, বরগুনায় ২৪ জন ও ঝালকাঠিতে ২৫ জন।  

    শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের কার্যালয়ের তথ্য সংরক্ষক জে. খান স্বপন জানান, গত ২৪ ঘণ্টায় আরটি-পিসিআর ল্যাবে ১৮৮ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৫ দশমিক ৮৫ শতাংশের করোনা পজিটিভ এসেছে। অর্থাৎ ১৭২ জন নেগেটিভ ও ১১ জন পজিটিভ।  এ সময়ে করোনা ইউনিটে ৯ জন নতুন রোগী উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন। 

    উপসর্গ নিয়ে দুইজন এবং করোনা আক্রান্ত দুইজন মৃত্যুবরণ করেছেন। হাসপাতালের করোনা ইউনিটে ৬৭ জন চিকিৎসাধীন রয়েছেন। যার মধ্যে ৪৮ জন উপসর্গ নিয়ে ভর্তি এবং ১৯ জন করোনা রোগী।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ