ঢাকা সোমবার, ২৩ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • নিউজিল্যান্ডকে উড়িয়ে ইতিহাস গড়ল অস্ট্রেলিয়া

    নিউজিল্যান্ডকে উড়িয়ে ইতিহাস গড়ল অস্ট্রেলিয়া
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নারী বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে হারের ধাক্কা সামলে বাংলাদেশ ও ভারতের বিরুদ্ধে জয় তুলে নেয় নিউজিল্যান্ড। তবে অস্ট্রেলিয়ার কাছে রীতিমতো আত্মসমর্পণ করে তারা। অজিদের বিপক্ষে ১৪১ রানের বিশাল ব্যবধানে পরাজিত হয় নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়ার দেওয়া টার্গেটের অর্ধেক রানও সংগ্রহ করতে পারেনি তারা। অন্যদিকে, ইংল্যান্ড ও পাকিস্তানের পর এবার নিউজিল্যান্ডকে হারিয়ে চলতি বিশ্বকাপে জয়ের হ্যাটট্রিক করে অস্ট্রেলিয়া। 

    আগে ব্যাট করে এলিসা পেরির ফিফটি ও অ্যাশলে গার্ডনারের ঝড়ে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৬৯ রানের বড় সংগ্রহ দাঁড় করায় অস্ট্রেলিয়া। জবাবে অসিদের বোলিং তোপে ১২৮ রানেই গুটিয়ে গেছে নিউজিল্যান্ড। এই জয়ে নারী ও পুরুষ ক্রিকেট মিলিয়ে বিশ্বের প্রথম দল হিসেবে নির্দিষ্ট কোনো প্রতিপক্ষের বিপক্ষে ১০০ ওয়ানডে জয়ের রেকর্ড গড়েছে অস্ট্রেলিয়া। কিউই নারীদের বিপক্ষে ১৩৩ ম্যাচ খেলে ১০০টিই জিতল তারা, হেরেছে মাত্র ৩১টি।

    ইতিহাসগড়া ম্যাচটিতে অলরাউন্ডার এলিসি পেরি ৮৬ বলে ৬৮ ও তাহিলা ম্যাকগ্রা ৫৬ বলে ৫৭ রান করেন। র‍্যাচেল হায়নেস ও বেথ মুনি দুজনই করেন ৩০ রান। শেষ দিকে ১৮ বলে অপরাজিত ৪৮ রানের ক্যামিও খেলেন অ্যাশলে গার্ডনার। কিউইদের পক্ষে লিয়া তাহুহু ৫৩ রানে ৩ উইকেট শিকার করেন।

    রান তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে নিউজিল্যান্ড। দলীয় সংগ্রহ মাত্র ৩৫ রান হতেই সাজঘরে ফিরে যান পাঁচ ব্যাটার। সেখান থেকে অ্যামি সাদারওয়েট (৪৪), লিয়া তাহুহু (২৩) ও ক্যাটে মার্টিনরা (১৯) পরাজয়ের ব্যবধান কমান।

    অস্ট্রেলিয়ার পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন ডারসি ব্রাউন। আমান্দা জেড ওয়েলিংটন ও অ্যাশলে গার্ডনারের শিকার ২টি করে উইকেট। ব্যাটিংয়ে ৬৮ রানের পর বল হাতেও ১ উইকেট নিয়ে ম্যাচসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে এলিসা পেরি।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ