ঢাকা রবিবার, ৩০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫ কাউখালীতে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ইউএনও’র কাছে ১০ ইউপি সদস্যর স্মারকলিপি উজিরপুর প্রেসক্লাবের সাধারণ সভা বরিশাল নগরীর আলেকান্দায় বাবুল মৃধার স্ত্রীর ইন্তেকাল, এসএম জাকির হোসেনের শোক বরিশাল দক্ষিণ জেলা ও মহানগর মুক্তিযুদ্ধের প্রজন্মের কমিটি অনুমোদন উজিরপুরে আলফা, মাহিন্দ্রা ও অটো শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভা  হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার 
  • দশমিনায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

    দশমিনায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    পটুয়াখালীর দশমিনায় পুকুরের পানিতে ডুবে মো: আরমাল নামের দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ৯টায় উপজেলার সদর ইউনিয়নের দশমিনা গ্রামের ২ নম্বর ওয়ার্ডের চৌকিদার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত আরমান ওই গ্রামের মো: মামুন চৌকিদারের ছেলে। জানা যায়, ওই শিশুর মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। এ সময় শিশু আরমান বাইরে খেলছিল। কিছুক্ষণ পর সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন মা। কোথাও না পেয়ে বসত ঘরের সামনে ডোবায় আরমানকে ভাসতে দেখে পরিবারের সদস্যসহ স্থানীয়রা। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশুকে মৃত ঘোষণা করেন। স্থানীয় দশমিনা সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইকবাল মাহামুদ লিটন ওই শিশুর পানিতে পড়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ