ঢাকা রবিবার, ৩০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫ কাউখালীতে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ইউএনও’র কাছে ১০ ইউপি সদস্যর স্মারকলিপি উজিরপুর প্রেসক্লাবের সাধারণ সভা বরিশাল নগরীর আলেকান্দায় বাবুল মৃধার স্ত্রীর ইন্তেকাল, এসএম জাকির হোসেনের শোক বরিশাল দক্ষিণ জেলা ও মহানগর মুক্তিযুদ্ধের প্রজন্মের কমিটি অনুমোদন উজিরপুরে আলফা, মাহিন্দ্রা ও অটো শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভা  হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার 
  • রাঙ্গাবালীতে বিদ্যুৎস্পৃষ্টে বাকপ্রতিবন্ধীর মৃত্যু

    রাঙ্গাবালীতে বিদ্যুৎস্পৃষ্টে বাকপ্রতিবন্ধীর মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর রাঙ্গাবালীতে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে এক বাকপ্রতিবন্ধীর মৃত্যু হয়েছে। তাকে রক্ষা করতে গিয়ে আহত হয়েছেন তার স্ত্রী ও সন্তান। গতকাল রোববার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার পূর্ব বাহেরচর বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তৈয়ব দেওয়ান (৩৮) বাহেরচর গ্রামের মৃত্যু রফিক দেওয়ানের ছেলে। স্থানীয়রা জানান, পুকুরে সেচ দেয়ার জন্য বাড়ি থেকে বিদ্যুতের সংযোগ দিয়ে পুকুর পাড়ে মোটর পাম্প বসায় তৈয়ব। পানি সেচের একপর্যায়ে মোটর বন্ধ হয়ে গেলে ঠিক করার জন্য হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। তাকে উদ্ধার করতে গিয়ে তার স্ত্রী ও শিশু সন্তান (৮) আহত হন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ (ওসি) দেওয়ান জগলুল হাসান জানান, তার মৃত্যুর ব্যাপারে কোনো অভিযোগ না থাকায় এলাকাবাসীর অনুরোধে লাশ মর্গে পাঠানো হয়নি।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ