ঢাকা শনিবার, ০৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১১  বুখাইনগরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ হুইলচেয়ারে পরীমণি, হঠাৎ কী হলো নায়িকার? আর্জেন্টিনা নাকি কেপ ভার্দে জিতবে কারা, জানাল সুপারকম্পিউটার সাঈদীর মামলার সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণ করেন এএসপি ফজলুর পিরোজপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ আটক ৩ গলাচিপা প্রেসক্লাবের সাজ্জাদ আহ্বায়ক, মাহবুব সদস্য সচিব বরিশালে চার মৃত ব্যক্তিসহ আওয়ামী লীগের ২৪৮ নেতাকর্মীর নামে মামলা গণভোটের গণরায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে: মুয়াযযম হোসাইন হেলাল অবাধ তথ্য প্রবাহ গণতন্ত্রের ভিত শক্ত করে: এমপি সরোয়ার
  • টানা তিনদিনের ছুটি:সরব হয়ে উঠছে কুয়াকাটা

    টানা তিনদিনের ছুটি:সরব হয়ে উঠছে কুয়াকাটা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    টানা তিনদিনের সরকারি ছুটিকে কেন্দ্র করে ব্যস্ত হয়ে উঠছে পটুয়াখালীর কুয়াকাটা। অগ্রিম বুকিং হয়ে গেছে সেখানকার ৮০ শতাংশ হোটেল-মোটেল।

    কুয়াকাটার একাধিক পর্যটন ব্যবসায়ী ও স্থানীয়রা জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও শবে বরাতকে সামনে রেখে আগামী ১৭-১৯ মার্চ পর্যন্ত তিনদিন সরকারি ছুটি। পরিবার-পরিজন নিয়ে পটুয়াখালীর কুয়াকাটায় ঘুরতে আসতে শুরু করেছেন পর্যটকরা। এ তিনদিন সৈকতে প্রচুর পর্যটক আসবে বলে পর্যটক সংশ্লিষ্টদের প্রত্যাশা।

    হোটেল রেইন ড্রপসের পরিচালক দীপংকর চন্দ্র সিকদার জানান, তিনদিনের ছুটিকে সামনে রেখে হোটেলের সব রুম বুকিং হয়ে গেছে। এখনও অনেক ফোন আসছে বুকিংয়ের জন্য কিন্তু আমরা বুকিং নিতে পারছি না।

    ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক) প্রেসিডেন্ট রুমান ইমতিয়াজ তুষার জানান, কুয়াকাটায় ১৬০টি আবাসিক হোটেল-মোটেল রয়েছে। এরমধ্যে ১৭-১৯ তারিখের জন্য প্রায় ৮০ শতাংশ কক্ষ অগ্রিম বুকিং হয়ে গেছে।

    তিনি আরও জানান, কুয়াকাটায় অবস্থানরত প্রথম ও দ্বিতীয় শ্রেণির হোটেলগুলো অনেক আগেই বুকিং হয়েছে। তবে তৃতীয় শ্রেণির হোটেলগুলোতে কিছু রুম ফাঁকা রয়েছে। হোটেলগুলোতে সেবার মান বাড়াতে ও পর্যটকদের উন্নতসেবা দিতে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।


    ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের পরিদর্শক হাসনাইন পারভেজ জানান, টানা তিনদিনের ছুটিতে কুয়াকাটায় অসংখ্য পর্যটক আসছেন। এ কারণে সৈকতসহ গোটা উপজেলায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। ট্যুরিস্ট পুলিশের কয়েকটি টিম কাজ করছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ