ঢাকা শনিবার, ০৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১১  বুখাইনগরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ হুইলচেয়ারে পরীমণি, হঠাৎ কী হলো নায়িকার? আর্জেন্টিনা নাকি কেপ ভার্দে জিতবে কারা, জানাল সুপারকম্পিউটার সাঈদীর মামলার সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণ করেন এএসপি ফজলুর পিরোজপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ আটক ৩ গলাচিপা প্রেসক্লাবের সাজ্জাদ আহ্বায়ক, মাহবুব সদস্য সচিব বরিশালে চার মৃত ব্যক্তিসহ আওয়ামী লীগের ২৪৮ নেতাকর্মীর নামে মামলা গণভোটের গণরায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে: মুয়াযযম হোসাইন হেলাল অবাধ তথ্য প্রবাহ গণতন্ত্রের ভিত শক্ত করে: এমপি সরোয়ার
  • বেগুনের বাম্পার ফলন

    বেগুনের বাম্পার ফলন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর দশমিনায় বারি ১২ জাতের বেগুন চাষে বাম্পার ফলন হয়েছে। দেড় থেকে দুই কেজি ওজনের বেশি বেগুন চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের মাঝে। এ বেগুন খেতে অত্যন্ত সুস্বাদু হওয়ায় উপজেলাজুড়ে এর চাহিদাও বেশ। কম জমিতে অধিক ফলনে লাভবান হচ্ছেন কৃষক।

    দেশের মধ্যে এই প্রথম দশমিনায় বারি ১২ জাতের বেগুন চাষ হয়েছে বলে জানা গেছে।

    উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৩ একরের অধিক জমিতে ১০ জনের বেশি কৃষক পরীক্ষামূলকভাবে বারি ১২ জাতের বেগুন চাষ করেছেন। প্রথম পরীক্ষামূলক চাষে ফলন ভালো ও বেশি দাম পাওয়ায় আগ্রহ বাড়ছে কৃষকদের মাঝে। এ জাতের বেগুন দেড় থেকে দুই কেজির বেশি ওজনের হয় বলে কৃষকরা জানান। ভালো দাম ও প্রত্যাশার চেয়ে বেশি ফলন হওয়ায় অন্য কৃষকরাও এ বেগুন চাষে আগ্রহ দেখাচ্ছেন।

    কৃষক শাহ আলম জানান, বারি ১২ জাতের বেগুনের ফলন খুব ভালো হয়। দাম অন্যান্য জাতের বেগুনের চেয়ে বেশি পাওয়া যায়। বাজারে বেশ চাহিদা রয়েছে। খেতে খুবই সুস্বাদু। তাদের দেখাদেখি অনেক কৃষক এ জাতের বেগুন চাষে আগ্রহ দেখাচ্ছেন।

    উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ জাফর আহম্মেদ জানান, বাংলাদেশের মধ্যে দশমিনায় প্রথম এ জাতের বেগুন চাষ হয়েছে। ফলও বেশ ভালো হচ্ছে। উপজেলা কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের সব ধরনের সহযোগিতা করা হচ্ছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ