ঢাকা রবিবার, ৩০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫ কাউখালীতে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ইউএনও’র কাছে ১০ ইউপি সদস্যর স্মারকলিপি উজিরপুর প্রেসক্লাবের সাধারণ সভা বরিশাল নগরীর আলেকান্দায় বাবুল মৃধার স্ত্রীর ইন্তেকাল, এসএম জাকির হোসেনের শোক বরিশাল দক্ষিণ জেলা ও মহানগর মুক্তিযুদ্ধের প্রজন্মের কমিটি অনুমোদন উজিরপুরে আলফা, মাহিন্দ্রা ও অটো শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভা  হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ
  • পবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

    পবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে বিভিন্ন অনুষদে লেভেল-১, সেমিস্টার-১ এ ভর্তিকৃত নবীন ছাত্র-ছাত্রীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি প্রফেসর মোহাম্মদ আলী’র সভাপতিত্বে ও রেজিস্ট্রার(ভারপ্রাপ্ত) প্রফেসর ড. সন্তোষ কুমার বসু’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তৃতা করেন মাননীয় ভাইস-চ্যান্সেরর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত।

    অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। পরে প্রজেক্টর প্রদর্শনীর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের পরিচিতি তুলে ধরা হয়।

    প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত বলেন, শিক্ষার্থীদের বিজ্ঞান ভিত্তিক আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে সহায়ক ভূমিকা পালন করতে হবে এবং চতুর্থ শিল্প বিপ্লব মোকাবিলায় দক্ষ মানব সম্পদ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। উক্ত অনুষ্ঠানে নবীন ছাত্র-ছাত্রী সহ বিশ্ববিদ্যালয়ের সকল সম্মানিত শিক্ষক, কর্মকর্তা ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ