ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত
  • টেলিগ্রাফ ইন্ডিয়ার প্রতিবেদন

    এবার আসছে ঘূর্ণিঝড় ‘আসানি’, আঘাত হানতে পারে বাংলাদেশ ও মিয়ানমারে

    এবার আসছে ঘূর্ণিঝড় ‘আসানি’, আঘাত হানতে পারে বাংলাদেশ ও মিয়ানমারে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    এবার আসছে ঘূর্ণিঝড় ‘আসানি’।  আগামী সপ্তাহে বাংলাদেশ ও মিয়ানমারের উত্তরাঞ্চলে আঘাত হানতে পারে এই ঝড়।

    বুধবার ভারতীয় আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ভারত মহাসাগরের দক্ষিণপশ্চিমে নিম্নচাপ সৃষ্টি হচ্ছে। এটি আরও শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে আগামী সপ্তাহে বাংলাদেশ ও মিয়ানমারের উত্তরাঞ্চলে আঘাত হানতে পারে।
    নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিলে এর নাম হবে ‘আসানি’ হবে। ২১ মার্চ এটি ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে ২২ মার্চ পর্যন্ত উত্তর ও উত্তরপশ্চিমের দিকে অগ্রসর হতে থাকবে। ২৩ মার্চ সকালে এটি বাংলাদেশের কাছকাছি ও মিয়ানমারের উত্তরাঞ্চলে পৌঁছে যেতে পারে।

    বৃহস্পতি ও শুক্রবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন দক্ষিণ আন্দামান সাগর উত্তাল থাকতে পারে।

    ভারতীয় আবহাওয়া অফিস বুধবার দেশটির জেলেদের দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যাঞ্চল এবং তৎসংলগ্ন নিরক্ষীয় ভারত মহাসাগরে এবং বৃহস্পতিবার ও শুক্রবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও আন্দামান সাগর এলাকায় না যাওয়ার পরামর্শ দিয়েছে। সূত্র: টেলিগ্রাফ ইন্ডিয়া


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ