ঢাকা শনিবার, ১৩ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • গৌরনদীতে বাসের ধাক্কায় প্রাণ গেল আইসক্রিম বিক্রেতার সরকার সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে: সরোয়ার  বামনায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন মজুরি বৃদ্ধির দাবিতে ঝালকাঠিতে হ্যান্ডেলিং শ্রমিকদের ধর্মঘট চলছে প্যারাগুয়েকে উড়িয়ে যুক্তরাষ্ট্রের উড়ন্ত শুরু বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান, ৯২০১ জন উত্তীর্ণ চার দফা কমার পর সোনার দাম ভরিতে বাড়লো ৬৫৯০ টাকা  জাতীয় ক্রিকেট দলের স্পিনার নাঈম হাসানকে হেনস্তা, পুলিশের সোর্স গ্রেফতার মে মাসে সড়ক ঝরেছে ৬২২ প্রাণ, মোটরসাইকেলে মৃত্যু ২৩১ বাজেটে মদ-সিগারেটের ট্যাক্স বাড়ানোয় বিরোধীদল নাখোশ: প্রধানমন্ত্রী
  • বরিশালে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

    বরিশালে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নিজস্ব প্রতিবেদক :: বরিশালে যাত্রীবাহী বাসের ধাক্কায় নিহত হয়েছেন এক ব্যক্তি। বৃহস্পতিবারের দুর্ঘটনায় নিহত ব্যক্তির নাম তপন সরকার (৪০)। তিনি পেশায় মোটরসাইকেল চালক ছিলেন।


    নিহত তপন ফরিদপুর জেলার ভাঙ্গা থানার পুলিয়া নয়াকান্দা গ্রামের মৃত প্রফুল্ল সরকারের পুত্র।

    শুক্রবার বিষয়টি নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, ঢাকা থেকে বরিশালগামী সোনারতরী পরিবহনের দূরপাল্লার একটি যাত্রীবাহী বাস বৃহস্পতিবার বিকেলে বার্থী বাসস্ট্যান্ড অতিক্রমকালে বিপরীতদিক থেকে আসা একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক তপন সরকার গুরুতর আহত হন।

     

    পরে মুমূর্ষু অবস্থায় তপন সরকারকে উপজেলা হাসপাতালে নেওয়ার পর রাতে তিনি মারা যান।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ