ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা নানা আয়োজনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত কলাপাড়ায় মাছের ঘের থেকে বৃদ্ধের লাশ উদ্ধার উজিরপুরে দুর্নীতির অভিযোগে ভূমি অফিসের দুই কর্মচারী প্রত্যাহার, গাড়িচালককে অব্যাহতি বরিশালে কিশোরী ধর্ষণ মামলার প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এসআরবি ঝালকাঠিতে ফুটপাতে অবৈধ দখল, অটোরিকশা স্ট্যান্ড ও যত্রতত্র পার্কিং অপসারণের দাবিতে মানববন্ধন সাগরে গভীর নিম্নচাপ, সোমবার তৈরি হতে পারে ঘূর্ণিঝড় উদ্বোধনী ম্যাচের মতো ডি থ্রি টি-টোয়েন্টির ফাইনালও বরিশালে
  • পবিপ্রবিতে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন

    পবিপ্রবিতে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    যথাযোগ্য মর্যাদায় বিস্তারিত কর্মসূচির মধ্য দিয়ে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২২ পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯ টায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়।

    পরে সকাল ৯ টা ১৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্ত্বরে বঙ্গবন্ধু’র আবক্ষ ভাস্কর্য ও একাডেমিক ভবনের সম্মুকে অবস্থিত বঙ্গবন্ধু’র মুর‌্যাল এ পুষ্পস্তবক অর্পণ করেন মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত।

    এদিকে সকাল ৯.৩০টায় স্বাধীনতা চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে সমগ্র ক্যাম্পাস প্রদক্ষিণ করে একাডেমিক ভবনের সামনে এসে শেষ হয়। ৯. ৪০ মি. দেয়ালিকা উন্মোচন এবং ৯.৫০ মি: কেক কাটেন ভাইস-চ্যান্সেলরের নেতৃত্বে সকল শিক্ষক-কর্মকর্তা ও শিক্ষার্থীরা।

    অপরদিকে সকাল ১০.১৫ মি: কৃষি অনুষদের কনফারেন্স কক্ষে সংশ্লিষ্ট কমিটির সভাপতি ও কৃষি অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ আলী’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত।

    অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও সকাল ১০.১৫ টায় সৃজনী বিদ্যানিকেতনে শিশু কিশোরদের জন্য বিভিন্ন বিষয়ের প্রতিযোগিতা এবং বাদ যোহর কেন্দ্রীয় মসজিদে দোয়া-মোনাজাত এবং দুপুর ১টা ৩০ মি. কেন্দ্রীয় মন্দিরে প্রার্থনা অনুষ্ঠিত হয়।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ