ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা নানা আয়োজনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত কলাপাড়ায় মাছের ঘের থেকে বৃদ্ধের লাশ উদ্ধার উজিরপুরে দুর্নীতির অভিযোগে ভূমি অফিসের দুই কর্মচারী প্রত্যাহার, গাড়িচালককে অব্যাহতি বরিশালে কিশোরী ধর্ষণ মামলার প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এসআরবি ঝালকাঠিতে ফুটপাতে অবৈধ দখল, অটোরিকশা স্ট্যান্ড ও যত্রতত্র পার্কিং অপসারণের দাবিতে মানববন্ধন সাগরে গভীর নিম্নচাপ, সোমবার তৈরি হতে পারে ঘূর্ণিঝড় উদ্বোধনী ম্যাচের মতো ডি থ্রি টি-টোয়েন্টির ফাইনালও বরিশালে
  • হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজে বঙ্গবন্ধুর জন্মদিন পালিত

    হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজে বঙ্গবন্ধুর জন্মদিন পালিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু কিশোর দিবস উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ দৌলতুজ্জামানের নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, কেট কাটা এবং আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি যথাযথ মর্যাদায় পালন করা হয়।

    এ সময় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান মোঃ নুর-উর-রহমান, মহাসচিব কাজী শফিকুল আযম, হাসপাতাল পরিচালক অধ্যাপক ডাঃ মোঃ আনিসুজ্জামান, উপাধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোহাম্মদ মোর্শেদ, অধ্যাপক ডাঃ মোঃ নজরুল ইসলাম, ডাঃ দাস উত্তম কুমার, অধ্যাপক ডাঃ খাজা সাজেদ আনোয়ার, অধ্যাপক ডাঃ বোরহান উদ্দিন খান, ডাঃ মীর্জা আরিফুর রহমান, অধ্যাপক ডাঃ শামীম আরা, অধ্যাপক ডাঃ কিশোয়ার সুলতানা, অধ্যাপক ডাঃ দীপি বড়ুয়া, ডাঃ শরফি মাহমুদ রুমীসহ কলেজ ও হাসপাতালের সর্বস্তরের শিক্ষক, চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ