ঢাকা সোমবার, ২৩ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • কোহলির ক্যাপ্টেন্সি নিয়ে যা বললেন ম্যাক্সওয়েল

    কোহলির ক্যাপ্টেন্সি নিয়ে যা বললেন ম্যাক্সওয়েল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিগত কয়েক মাসে ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলির জীবনে অনেক পরিবর্তন ঘটেছে। প্রথমে আইপিএল ফ্রাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়কত্ব ছাড়েন। এরপর জাতীয় দলেরও সব ফরম্যাটের অধিনায়কত্ব থেকে ভারমুক্ত হন তিনি। ওয়ার্কলোড ম্যানেজ করার জন্যই তিনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন বলে তখন জানিয়েছিলেন কোহলি।

    এবারের আইপিএলে ফ্যাফ ডু’প্লেসির নেতৃত্ব খেলতে দেখা যাবে কোহলিকে। সেই দলেরই অঙ্গ অস্ট্রেলিয়ার ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েলও। আইপিএল মৌসুম শুরুর আগেই তিনিই ব্যাটার বিরাট কোহলিকে নিয়ে প্রতিপক্ষদের সতর্ক করে রাখলেন। 

    আরসিবি পডকাস্টে ম্যাক্সওয়েল বলেন, “ও (কোহলি) জানে যে নেতৃত্বের দায়িত্ব এখন অন্যের ওপর, যা আমার মতে ওর কাছে একটা বড় বোঝা ছিল। হয়তো এই বোঝার জন্যই সাম্প্রতিক সময়ে ও মুক্তমনে খেলতে পারছিল না। এখন যেহেতু ও এই বোঝাটা থেকে মুক্তি পেয়ে গিয়েছে, তখন সেটা প্রতিপক্ষের জন্য কিন্তু খারাপ খবর হতে পারে।”
    কোহলির সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক নিয়ে কথা বলতে গিয়েও ম্যাক্সওয়েল জানান, আগের থেকে কোহলিকে এবার অনেকটাই শান্ত দেখাচ্ছে। 

    তিনি বলেন,“‘এই বছরে আমি যেটা ওর মধ্যে বিশেষভাবে লক্ষ্য করছি সেটা হল ও আগের চেয়ে আবেগের দিক থেকে অনেকটাই শান্ত। যেকোনও সিদ্ধান্তও খুব শান্তভাবেই নিচ্ছে। এই বিষয়টাই আমায় অবাক করেছে এবং আমরা খুব অল্প সময়েই খুব কাছাকাছি চলে এসেছি। ওর সঙ্গে ঠান্ডা মাথায় খেলার বিষয়ে কথাও হচ্ছে। প্রতিপক্ষ হিসেবে খেললে তো ওকে আগ্রাসী একজন ক্রিকেটার মনে হয়। তবে ওর পাশে খেললে ব্যাপারটা একটু ভিন্ন।”


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ