ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যে একাদশ নিয়ে নামবে বাংলাদেশ

    দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যে একাদশ নিয়ে নামবে বাংলাদেশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দক্ষিণ আফ্রিকার তুলনামূলক বাউন্সি পিচে কেমন হতে পারে বাংলাদেশ একাদশ? শুক্রবার সিরিজের প্রথম ওয়ানডেতে দলে স্বীকৃত ব্যাটার থাকবেন কতজন? জোহানেসবার্গের সেঞ্চুরিয়নে কজন পেসার নিয়ে নামবে তামিম বাহিনী? সাকিব আল হাসানসহ একাদশে স্পিনারই বা থাকবেন কজন?

    এসব কৌতূহলী প্রশ্নের সুনির্দিষ্ট উত্তর জানা যাবে বিকেল সাড়ে ৪টায়, টস হয়ে যাওয়ার পর। তবে দলীয় সূত্রে জানা গেছে, কন্ডিশন বদল হলেও টাইগারদের টিম কম্বিনেশনে কোন পরিবর্তন আসছে না।

    গত ২৮ ফেব্রুয়ারি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষ দিন যে ১১ জন খেলেছিল বাংলাদেশ দল, আজ জোহানেসবার্গের সেঞ্চুরিয়নে ঠিক সেই দলটিকেই খেলতে দেখা যাবে।

    তার মানে দলে স্পেশালিস্ট ব্যাটার থাকছেন সাত জন (তামিম, লিটন, সাকিব, মুশফিক, আফিফ, মাহমুদউল্লাহ ও ইয়াসির রাব্বি), পেসার তিন জন (তাসকিন, মোস্তাফিজ ও শরিফুল) ও অফস্পিনিং অলরাউন্ডার মেহেদি মিরাজ।

    বাংলাদেশ সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, মাহমুদউল্লাহ রিয়াদ, ইয়াসির আলি রাব্বি, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ