ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুর প্রেসক্লাব সভাপতির মায়ের মৃত্যুতে এসএম জাকির হোসেন’র শোক  উজিরপুর প্রেসক্লাব সভাপতির মায়ের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক 'পৃথিবীর ইতিহাসে নেই পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী ফিরে এসেছে' ১০ কূপে গ্যাস, তবু বেকারত্ব-জ্বালানি সংকটে ভোলাবাসী কলাপাড়া হাসপাতালে স্ত্রীর সঙ্গে বাকবিতণ্ডা, শাশুড়িকে কুপিয়ে পালিয়েছে জামাই শুটিংয়ে গিয়ে অভিনেতা সোহেল খানের মৃত্যু নেপালে ভূমিকম্প, কাঁপলো বাংলাদেশ-ভারতসহ ৫ দেশ বরিশাল নগরীতে পৃথক অভিযানে অস্ত্র ও মাদকসহ ২০ জন গ্রেফতার মেসির নাম ভাঙিয়ে ব্যবসা, কঠোর অবস্থানে আর্জেন্টাইন মহাতারকা! বরিশাল নগরীতে অবৈধ ড্রেজারে বাড়ছে দুর্ঘটনা
  • দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

     দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদের মাঠে প্রথম জয়ের লক্ষ্যে মাঠে নেমেছে বাংলাদেশ। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে টসে হেরে গেছে টাইগার অধিনায়ক তামিম ইকবাল।

    টসে হেরে স্বাগতিকদের বিপক্ষে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ।

    অসুস্থতার জন্য এই ম্যাচ খেলতে পারছেন না দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক। বাংলাদেশের হয়ে সাকিব আল হাসান মাঠে নেমেছেন। দুই দলই পেস নির্ভর দল সাজিয়েছে।

    সেঞ্চুরিয়ানের সুপার স্পোর্টস পার্ক থেকে ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে গাজী টিভি ও টি-স্পোর্টস।

    বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), আফিফ হোসেন, ইয়াসির আলী, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেট রক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, মেহেদি হাসান মিরাজ।

    দক্ষিণ আফ্রিকা একাদশ: টেম্বা বাভুমা (অধিনায়ক), কাইল ভেরেইনে (উইকেট রক্ষক), জানেমান মালান, অ্যাইডেন মার্করাম, ডেভিড মিলার, রাসি ভ্যান ডার ডুসেন, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, মার্কো জানসেন, আন্দিলে ফেহলুকওয়াইয়ো, লুঙ্গি এনগিডি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ