ঢাকা মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • ইয়াসিরকে নিয়ে যা বললেন সাকিব

    ইয়াসিরকে নিয়ে যা বললেন সাকিব
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গতকাল শুক্রবার ঐতিহাসিক জয় তুলে নিয়েছে বাংলাদেশ। এই জয়ের আগে দক্ষিণ আফ্রিকার মাঠে বাংলাদেশ কোনো ফরম্যাটে জয়ের দেখা পায়নি। এদিন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরিয়নের মাঠে ৩৮ রানের বিশাল জয় তুলে নিয়েছে তামিম ইকবালের দল। জয়ের এই ম্যাচে সাকিব-মিরাজের পাশাপাশি নজর কেড়েছেন ইয়াসির আলি রাব্বি।

    আফগানিস্তানের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ দিয়ে ওয়ানডে অভিষেক হয়েছিল তার। দুই ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে তার সংগ্রহ ছিল ০ ও ১ রান। তবু তাকে অকার্যকর ভেবে ছুড়ে ফেলেনি বাংলাদেশের টিম ম্যানেজম্যান্ট। যার সুফল পাওয়া গেলো দক্ষিণ আফ্রিকা সফরের প্রথম ওয়ানডেতেই। যেখানে বাংলাদেশকে ৩১৪ রানের বড় সংগ্রহ এনে দেওয়ার অন্যতম কারিগর ২৬ বছর বয়সী এ ডানহাতি মিডল অর্ডার ব্যাটার। পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে খেলেছেন ৪৪ বলে ৫০ রানের ঝকঝকে এক ইনিংস।

    ইনিংসের ২৯তম ওভারে দলীয় ১২৪ রানের মাথায় তৃতীয় উইকেট পতনের পর ব্যাটিংয়ে নেমেছিলেন ইয়াসির। চতুর্থ উইকেটে সাকিবের সঙ্গে গড়েছেন ১১৫ রানের জুটি, তাও কি না মাত্র ১৩.৩ ওভারে। দলকে আড়াইশ ছুঁইছুঁই অবস্থায় পৌঁছে দিয়ে সাজঘরে ফেরেন ইয়াসির।

    আউট হওয়ার আগে চারটি চার ও দুইটি ছয়ের মারে ক্যারিয়ারের প্রথম অর্ধশতক তুলে নেন তিনি। বিশেষ করে কাগিসো রাবাদার বলে ফ্লিক করে হাঁকানো ছক্কাটি ছিল ম্যাচেরই অন্যতম সেরা শট। এর বাইরে লুঙ্গি এনগিডি কিংবা মার্কো জানসেনকেও দারুণ সামলেছেন এ ডানহাতি ব্যাটার।

    তাই তো ঐতিহাসিক জয়ের পর পুরস্কার বিতরণী ম্যাচসেরা সাকিব আল হাসান বলেন, ‘ইয়াসির খুব ভালো ব্যাটিং করেছে। ওর সঙ্গে আমার জুটিটা ভালো ছিল। ইয়াসিরকে কৃতিত্ব দিতেই হয়। কারণ সে তার ক্যারিয়ারের মাত্র চতুর্থ ম্যাচ খেলছে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদেরই মাটিতে। এটা তার জন্য সহজ ছিল না।’


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ