ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা নানা আয়োজনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত কলাপাড়ায় মাছের ঘের থেকে বৃদ্ধের লাশ উদ্ধার উজিরপুরে দুর্নীতির অভিযোগে ভূমি অফিসের দুই কর্মচারী প্রত্যাহার, গাড়িচালককে অব্যাহতি বরিশালে কিশোরী ধর্ষণ মামলার প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এসআরবি ঝালকাঠিতে ফুটপাতে অবৈধ দখল, অটোরিকশা স্ট্যান্ড ও যত্রতত্র পার্কিং অপসারণের দাবিতে মানববন্ধন সাগরে গভীর নিম্নচাপ, সোমবার তৈরি হতে পারে ঘূর্ণিঝড় উদ্বোধনী ম্যাচের মতো ডি থ্রি টি-টোয়েন্টির ফাইনালও বরিশালে
  • পবিপ্রবি শিক্ষক সমিতির নির্বাচন ২৭ মার্চ

    পবিপ্রবি শিক্ষক সমিতির নির্বাচন ২৭ মার্চ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালী  বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচন ২৭ মার্চ অনুষ্ঠিত হবে। মঙ্গলবার(১৫ মার্চ) সকালে ভোটারদের চুড়ান্ত তালিকা প্রকাশ করেন প্রধান নির্বাচন কমিশনার কম্পিউটার সাইন্স এন্ড ইন্জিনিয়ারিং অনুষদের প্রফেসর চিন্ময় বেপারী। এছাড়াও তিনি নির্বাচনের বৈধ প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করেন।

    এবার পবিপ্রবির শিক্ষক সমিতি নির্বাচনে ১৫ টি পদের জন্য ৩৮ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করবেন।

    তাদের মধ্যে সভাপতি পদের জন্য নির্বাচনে অংশগ্রহণ করছেন প্রফেসর জেহাদ পারভেজ , প্রফেসর মোহাম্মদ জামাল হোসেন, প্রফেসর ড. এস. এম. তাওহিদুল ইসলাম। সাধারণ সম্পাদক পদের জন্য নির্বাচনে অংশ গ্রহণ করছেন প্রফেসর ড. শামীম মিয়া, প্রফেসর ড. মো. আসাদুজ্জামান মিয়া, প্রফেসর এ. বি. এম মাহবুব মোর্শেদ খান। এছাড়াও সহ-
    সভাপতি, কোষাধ্যক্ষ, যুগ্ম-সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, দপ্তর সম্পাদক, প্রচার প্রকাশক সম্পাদক সহ বিভিন্ন পদে একাধিক শিক্ষক নির্বাচনে অংশ গ্রহণ করছেন।

    নির্বাচন কে সামনে রেখে এরইমধ্যে প্রচার- প্রচারণা শুরু করছেন পদপ্রার্থী শিক্ষকেরা।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ