ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • ইউক্রেনের ১ কোটি মানুষ বাড়িঘর ছেড়েছে: জাতিসংঘ

    ইউক্রেনের ১ কোটি মানুষ বাড়িঘর ছেড়েছে: জাতিসংঘ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর) ফিলিপ্পো গ্র্যান্ডি টুইটারে বলেছেন, রাশিয়ার আগ্রাসনের ফলে ইউক্রেনের ১ কোটি মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালিয়েছে। এটি দেশটির মোট জনসংখ্যার এক-চতুর্থাংশেরও বেশি।

    ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু হয়। তখন থেকে লাখ লাখ মানুষ প্রতিবেশী দেশগুলোতে পালিয়ে গেছে।


    পোল্যান্ড ২০ লাখের বেশি শরণার্থীকে স্বাগত জানিয়েছে। রুমানিয়ায় গেছে পাঁচ লাখের বেশি ইউক্রেনীয়। রবিবার ইউএনএইচসিআর বলেছে, রাশিয়ার আক্রমণ শুরু হওয়ার পর থেকে প্রায় ৩৪ লাখ ইউক্রেনীয় দেশ ছেড়েছে। পালিয়ে যাওয়া ১০ জনের মধ্যে ৯ জনই নারী ও শিশু। ১৮ থেকে ৬০ বছর বয়সী ইউক্রেনীয় পুরুষদের সরকার যুদ্ধের জন্য তলব করতে পারে। এ জন্য তারা দেশ ছাড়তে পারবে না। বাকিরা প্রাণে বাঁচতে ঘর ছেড়ে দেশের ভেতরই অন্যত্র চলে গেছে।

    জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ বলেছে, বিদেশে পালানো ইউক্রেনীয়দের মধ্যে ১৫ লাখের বেশি শিশু রয়েছে। সংস্থাটি সতর্ক করে দিয়ে বলেছে, তারা মানবপাচার ও নির্যাতনের বাড়তি ঝুঁকির সম্মুখীন।

    জাতিসংঘের মতে, ইউক্রেনের ভেতরেও ৬৪ লাখ ৮০ হাজার মানুষ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।  

    সূত্র : বিবিসি

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ