ঢাকা রবিবার, ৩০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫ কাউখালীতে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ইউএনও’র কাছে ১০ ইউপি সদস্যর স্মারকলিপি উজিরপুর প্রেসক্লাবের সাধারণ সভা বরিশাল নগরীর আলেকান্দায় বাবুল মৃধার স্ত্রীর ইন্তেকাল, এসএম জাকির হোসেনের শোক বরিশাল দক্ষিণ জেলা ও মহানগর মুক্তিযুদ্ধের প্রজন্মের কমিটি অনুমোদন উজিরপুরে আলফা, মাহিন্দ্রা ও অটো শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভা  হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক 
  • পটুয়াখালীতে কলেজ অধ্যাপিকার লাশ উদ্ধার

    পটুয়াখালীতে কলেজ অধ্যাপিকার লাশ উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীতে নিখোঁজের দুই দিনের মাথায় অধ্যাপিকা মনোয়ারা সুলতানার (৬২) লাশ উদ্ধার হয়েছে। সোমবার সকালে নৌপুলিশের একটি দল পায়রাকুঞ্জ নদী এলাকার খেয়াঘাট থেকে লাশটি উদ্ধার করে।

    মনোয়ারা পটুয়াখালী সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ছিলেন। ২০২০ সালে তিনি অবসরে যান। তার স্বামীর নাম ইসাহাক মোল্লা। তিনি আব্দুল করিম মৃধা কলেজের সাবেক অধ্যাপক।

    নিহতের ছেলে রাশেদ ইসাহাক শিবলী বলেন, দুই বছর আগে আমার ভাই মারা গেলে মা মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। এরপর থেকেই তিনি অস্বাভাবিক জীবনযাপন করতেন। শনিবার সকালে তিনি শহরের সবজুবাগ দ্বিতীয় লেনের বাসা থেকে হাঁটতে বের হন। এরপর আর বাসায় ফেরেননি।  

    তিনি বলেন, অনেক খোঁজ করে না পেয়ে মৌখিকভাবে পুলিশকে জানানো হয়। পরে সোমবার সকালে নৌপুলিশ লাশ পাওয়ার খবর দেয়।

    সদর থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, অধ্যাপিকা মনোয়ার সুলতানার লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ