ঢাকা বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ!
  • অবৈধভাবে যাত্রী পারাপার 

    ভোলার মেঘনায় ১৫ ট্রলার জব্দ : ১২ চালক আটক

    ভোলার মেঘনায় ১৫ ট্রলার জব্দ : ১২ চালক আটক
    ছবি : আটক ট্রলার চালকরা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নিষেধাজ্ঞা অমান্য করে ট্রলার দিয়ে  যাত্রী পারাপারের অভিযোগে ভোলার মেঘনায় ১২ জন ট্রলার চালককে আটক করেছেন কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা। এ সময় ১৫টি ট্রলার জব্দ করা হয়।


    সোমবার (১০ মে) সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযানে তাদের আটক করা হয়।

    আটকরা হলেন- বেলাল, সোহেল, নাজমুল, মিনহাজুল, মনির, সামসুল হক, আ. রহিম, মো. রুবেল, আলামিন, সুমন বাহার ও মান্নান। এদের বাড়ি লক্ষ্মীপুরের মজুচৌধুরীর হাট, মতিরহাট ও ভোলার ইলিশার বিভিন্ন এলাকায়।

    ভোলা নৌপুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুজন পাল জানান, ডেঞ্জার জোন ও লকডাউনের নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনায় যাত্রী পারাপার করছিলেন ট্রলার মালিকরা— এমন গোপন তথ্যের ভিত্তিতে সকাল থেকে বিকেল পর্যন্ত কোস্টগার্ড দক্ষিণ জোনের একটি টিম অভিযান চালিয়ে ট্রলারের ১২ জন চালক (মাঝি) আটকসহ ১৫টি ট্রলার জব্দ করা হয়। পরে আটকদের নৌপুলিশের কাছে হস্তান্তর করে কোস্টগার্ড। 

    এ বিষয়ে মেরিন কোর্টে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ