ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • রাশিয়ায় ফেসবুক ও ইনস্টাগ্রাম বন্ধ

    রাশিয়ায় ফেসবুক ও ইনস্টাগ্রাম বন্ধ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইউক্রেনে রাশিয়ার ‘বিশেষ সামরিক অভিযানের’ জেরে পশ্চিমা কোম্পানিগুলো রাশিয়া থেকে তাদের কার্যক্রম গুটিয়ে নিচ্ছে। আবার পাল্টা নিষেধাজ্ঞা দিচ্ছে রাশিয়াও। সম্প্রতি বিদ্বেষমূলক বক্তব্যের বিষয়ে নির্ধারিত নীতিতে পরিবর্তন আনে ফেসবুকের মালিকানাধীন কোম্পানি মেটা। তারা জানায়, রাশিয়ার সৈন্য ও দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিষয়ে বিদ্বেষমূলক মন্তব্য করা যাবে ইউক্রেন থেকে। এর প্রতিবাদ জানিয়েছিল রাশিয়া। তখন এ বিষয়ে মার্কিন কোম্পানিটির বিরুদ্ধে রাশিয়ায় মামলাও হয়েছে। একই ঘটনার জের ধরে এবার রাশিয়ায় মেটার প্রতিষ্ঠান ফেসবুক ও ইনস্টাগ্রামের ব্যবহার বন্ধ করা হয়েছে। 

    মস্কোর একটি আদালত বলেছেন, ফেসবুক ও ইনস্টাগ্রাম চরমপন্থী কার্যক্রম পরিচালনা করছে।

    ফেসবুক ও ইনস্টাগ্রাম নিষিদ্ধ হলেও মেটার মালিকানাধীন প্রতিষ্ঠান হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার সেবা ব্যবহার করতে পারবে রুশরা। কারণ হিসেবে আদালত বলেছেন, এটা যোগাযোগের মাধ্যম, তথ্যের উৎস নয়। 

    সোমবার আদালতে শুনানির সময় রাশিয়ার এফএসবি সিকিউরিটি সার্ভিস অভিযোগ করে, মেটা বিকল্প সত্য তৈরি করছে। যার মাধ্যমে রাশিয়া ও রাশিয়ার সেনাদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো হচ্ছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ