ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • চীনের ৪৫ লাখ মানুষ লকডাউনের আওতায়

    চীনের ৪৫ লাখ মানুষ লকডাউনের আওতায়
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আবারও করোনা সংক্রমণ চীনে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা শনাক্ত হয় সাড়ে ৪ হাজারের বেশি সংক্রমণ। একারণে চীনের জিলিন শহরে ৪৫ লাখ মানুষ পড়লো লকডাউনের আওতায়। গতকাল সোমবার থেকে তিনদিনের জন্য কার্যকর হয়েছে সরকারি এই সিদ্ধান্ত।

    জানা গেছে, গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের দুই-তৃতীয়াংশই জিলিন প্রদেশের। এর কাছেই অবস্থিত রাশিয়া ও উত্তর কোরিয়ার সীমান্ত। নতুনভাবে করোনা বিস্তার লাভ করায় কড়াকড়ি আরোপ করতে বাধ্য হয়েছে চীন সরকার। এর মাঝেই, তিন দফা গণ নমুনা পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে জিলিনের শহরবাসীকে। সেই সাথে থাকবে চলাচলের ওপর কঠোর বিধিনিষেধও।

    উল্লেখ্য, চীনের কয়েকটি শহরে ওমিক্রন ভ্যারিয়েন্টের প্রভাবে ব্যাপকহারে ছড়িয়েছে করোনা। গত ১৯ মার্চ এক বছরের মধ্যে করোনায় দু’জনের মৃত্যু লিপিবদ্ধ করে চীন। তারা জিলিনের বাসিন্দা। যার ফলে, মহামারিতে দেশটির মোট প্রাণহানি বেড়ে দাঁড়ালো ৪ হাজার ৬৩৮ জনে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ